Sunday, June 21, 2026

কাঁথির অধিকারী ব্রাদার্স ঘনিষ্ঠ দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিশ!

Date:

Share post:

ফের অস্বস্তিতে কাঁথির প্রভাবশালী অধিকারী ব্রাদার্স। বিশেষ করে অধিকারীদের মেজ আর ছোট ভাইয়ের ঘনিষ্ঠ পুরসভার ইঞ্জিনিয়ার দিলীপ বেরার চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখে চোখ কপালে উঠেছে পুলিশের। দুর্নীতি মামলার তদন্তে নেমে দিলীপ বেরার চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন তদন্তকারীরা। ওই চারটি অ্যাকাউন্টে প্রায় চার কোটি টাকা রয়েছে বলে পুলিশের দাবি। পুরসভার এই প্রাক্তন ইঞ্জিনিয়ারের কাছে এতো টাকা কোথা থেকে এলো তারই উত্তর খুঁজছে পুলিশ।

আরও পড়ুন: কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আজ ফের স্বাস্থ্যপরীক্ষা পার্থ-অর্পিতার

একইসঙ্গে কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডে জনমঙ্গল সমবায় সমিতিতে থাকা ভল্ট খোলার জন্য তমলুকে বিশেষ আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। জনমঙ্গল সমবায় সমিতিতে অধিকারী ব্রাদার্স ঘনিষ্ঠ দিলীপ বেরার ২কোটিরও বেশি টাকা রয়েছে বলে দাবি পুলিশের।

দ্রুত সঠিক পথে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হেফাজতে থাকা ইঞ্জিনিয়ারের স্বাক্ষর ফরেন্সিক ল্যাবে পরীক্ষার জন্য তমলুকের বিশেষ কোর্টে আবেদন জানানো হয়। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। সিজেএম কোর্টের তত্ত্বাবধানে ধৃত ইঞ্জিনিয়ারের স্বাক্ষর সংগ্রহ করে তা ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই কাঁথি পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগ গ্রেফতার করে পুলিশ। দুর্নীতি দমন আইনে মামলা হয়। এর আগে রাঙামাটি শ্মশানে বেআইনি স্টল বিলির ঘটনায় দিলীপ বেরাকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই মামলায় অবশ্য জামিন পান দিলীপ।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...