Thursday, June 11, 2026

অচেনা অভিজিৎ: আইনজীবীদের আইনের পাঠ পড়াচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

অভিজিৎ গঙ্গোপাধ্যায় – বর্তমানে তাঁকে একডাকে সকলেই চেনেন। কয়েকমাস আগেই সংবাদ শিরোনামে ধারাবাহিকতা বজায় রেখে উঠে আসছে তাঁর নাম। যত সময় গড়িয়েছে রাজ্যের সাধারণ মানুষের কাছে তিনি চরম আস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) বিচারপতি (Justice) হওয়ার পাশাপাশি এবার তিনি অন্য অবতারে ধরা দিলেন। তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। সম্প্রতি পরামর্শদাতা (Consultant) হিসাবে দেখা গেল তাঁকে। এ যেন অন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাধিকবার বিভিন্ন মামলায় নিজের সম্পর্কে বিচারপতি জানিয়েছিলেন, তিনি কখনও ভয় পান না। অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করেননি, করবেন না। বর্তমানে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে (Jalpaiguri Circuit Bench) গিয়েছেন বিচারপতি। কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, এখন ১৫ দিনের জন্য তিনি সেখানেই থাকবেন। আগামী কয়েকদিন তিনি সার্কিট বেঞ্চে মামলার বিচার করবেন। ১ অগাস্ট সোমবার থেকে জলপাইগুড়িতে ফের চালু হয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। কলকাতার পাশাপাশি এবার সেখানেও থাকবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।তবে শুধু সার্কিট বেঞ্চে মামলার বিচার করেই থেমে থাকছেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানকার আইনজীবীদের আইনের পাঠও পড়াচ্ছেন। পরামর্শ দিচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ বিষয়েও। আর সোমবার সেই পাঠশালাতেই আইনি পাঠ পড়লেন সার্কিট বেঞ্চের আইনজীবীরা। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্লাসে কান পেতে আইনের যাবতীয় খুঁটিনাটি বিষয় জেনে নেন উৎসাহী আইনজীবীরা। গত রবিবারই জলপাইগুড়ি পৌঁছন বিশিষ্ট আইনজীবী। এরপর সোমবার সার্কিট বেঞ্চের শুনানির পরই তিনি পৌঁছে যান জলপাইগুড়ি জেলা আদালতে। সেখান থেকে তিনি বার অ্যাসোসিয়েশনের অফিসে যান। এদিনই বিচারপতিকে বার অ্যাসোসিয়েশনের তরফে সম্বর্ধিত করা হয়। এরপরই সেখানে আইনজীবীদের একাধিক বিষয়ে পরামর্শ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।

তবে শুধু সিনিয়রদেরই নয়, বার অ্যাসোসিয়েশনের জুনিয়র আইনজীবীদেরও উৎসাহিত করেন বিচারপতি। ধৈর্য সহকারে একাধিকবার বুঝিয়ে দেন আদালতের যাবতীয় জটিল বিষয়। জুনিয়র আইনজীবীদের উৎসাহিত করতে দেখা যায় বিচারপতিকে। তবে বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা জানান, ওনার মতো এমন একজন বিচারপতিকে কাছে পেয়ে আমরা আনন্দিত। ওনার বক্তব্য সিনিয়র, জুনিয়র সবাইকে উৎসাহিত করবে এবং ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন সকলকেই বারবার হাইকোর্টের মামলায় অংশগ্রহণ করতে বলেন। পাশাপাশি, আইনের একাধিক বিষয়ে লেখাপড়া করারও নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

 

 

 

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...