Wednesday, April 1, 2026

দেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়ার কোনও সম্ভাবনাই নেই, সংসদে অর্থমন্ত্রী নির্মলা

Date:

Share post:

ভারতে আর্থিক মন্দার (Economic Depression) কোনও সম্ভাবনাই নেই। টাকার দামের পতন নিয়ে বিরোধীদের (Opponents) সওয়াল জবাবের মুখে পড়ে সংসদে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। সংসদে (Parliament) বিরোধীদের টানা বিক্ষোভের পর মঙ্গলবার টাকার ক্রমাগত দাম কমা নিয়ে মুখ খুলল কেন্দ্র।
মঙ্গলবার সংসদে নির্মলা বলেন, এই মুহূর্তে দেশ আর্থিক আর্থিক দেনায় জর্জরিত হয়ে যাবে কিংবা দেশের অর্থনীতি (Indian Economy) মুখ থুবড়ে পড়বে এমন কোনও সম্ভাবনা নেই। তবে অর্থমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করে ইতিমধ্যে প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধীরা। তাঁদের দাবি যদি পরিস্থিতি এতটাই স্বাভাবিক হয় তাহলে দেশবাসীকে কেন চরম অব্যবস্থার মুখে পড়তে হচ্ছে? কেন্দ্রীয় সরকার গলার জোরে সমস্ত মিথ্যাকে সত্যি বলে চালানোর চেষ্টা করছে।

আরও পড়ুনঃ কমনওয়েলথ গেমসে লন বোলে সোনা ভারতের, সোনা জয় টেবল টেনিসেও
সম্প্রতি মার্কিন ডলারের (US Dollar) নিরিখে ভারতীয় টাকার দাম অনেকটাই নেমে গিয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ইদানীং কালের মধ্যে টাকার দামে এতটা পতন চোখে পড়েনি। গত দশ বছরে প্রথমবার দেশের আর্থিক অবস্থার এমন হাল।

নির্মলা জানান, কংগ্রেস সরকারের সময় দেশের অর্থনীতির হাল তলানিতে ঠেকেছিল। কিন্তু বিজেপি সরকার দায়িত্বে আসার পর বর্তমানে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে। ইউপিএ সরকারের আমলে প্রতিবছরে টাকার দাম ১০ থেকে ১২ শতাংশ করে নেমেছে। আর সেখানে এনডিএ সরকার দায়িত্ব নিয়েই এই ঘাটতি অনেকটাই কমিয়েছে। নির্মলা জানিয়েছেন, বর্তমানে ডলারের দাম ৪.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

 

Related articles

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...