Sunday, June 28, 2026

স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগ থানার ওসির বিরুদ্ধে, আদালতের দ্বারস্থ মহিলা

Date:

Share post:

রক্ষকই ভক্ষক! হুগলির গ্রামীণ পুলিশের পুরশুড়া থানার ওসির আসরফ আলি মোল্লার (Asraf Ali Molla) বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুললেন স্ত্রী বনশ্রী হাজরা (Banashree Hazra)। স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচারের পাশাপাশি খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুরশুড়া থানার ওসির বিরুদ্ধে।

অন্যায়ের প্রতিরোধ করে আইন প্রতিষ্ঠিত করাই পুলিশের কাজ। কিন্তু পুরশুড়া থানার ওসির কাণ্ড দেখে নিন্দার ঝড় উঠেছে। স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে পুলিশের কাছে একাধিক মামলা করেও কোন সুরাহা পাননি বলে অভিযোগ বনশ্রী হাজরার। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আসরফ আলির দৃষ্টান্তমূলক শান্তির দাবি করছেন ওই মহিলা।

আরও পড়ুন- স্বাধীনতা দিবসের আগে বড় ঘোষণা স্কুল শিক্ষা দফতরের: স্কুলে গড়া হবে ‘জয় হিন্দ’ বাহিনী

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...