Monday, April 6, 2026

Viral: শুঁড় যখন আঁকশি ! গাছ থেকে কাঁঠাল পাড়লেন গজরাজ

Date:

Share post:

গাছে কাঁঠাল বলে কি আর গোঁফে তেল দিয়ে বসে থাকা যায়? সেই কাঁঠাল পেড়ে যতক্ষণ না পর্যন্ত নিজের কাছে আনা যাচ্ছে শান্তি নেই যেন। তাই শুঁড় উঁচিয়ে কত কসরত! তবে শেষ পর্যন্ত সাফল্য পেলেন বটে গজরাজ। বিস্ময়ে অবাক করার মতো ঘটনা এবার সশরীরে চাক্ষুষ করলেন স্থানিয় গ্রামবাসীরা। আর তা নেট মাধ্যমে দেখলেন কয়েক লক্ষ মানুষ। হাতির কাঁঠাল পাড়ার দৃশ্য মুহূর্তে ভাইরাল (Viral Video)সোশ্যাল মিডিয়ায়।

পেশায় আইএএস (IAS) অফিসার সুপ্রিয়া সাহু (Supriya Sahu)একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন । যেখানে দেখা যাচ্ছে গাছপাকা কাঁঠালের (Elephant Plucks Jackfruit) নাগাল পাওয়ার মরিয়া চেষ্টা করছে এক হাতি। প্রথমে গাছ ধরে নাড়া দিতে দেখা যায় হাতিটিকে। তার পর দু’পা উঁচিয়ে গাছে ওঠারও চেষ্টা করে সে। কিন্তু না কিছুতেই সাফল্য ধরা দিচ্ছিল না। প্রাথমিক ভাবে কাঁঠালের নাগাল না মিললেও হাল ছাড়তে নারাজ গজরাজ। প্ল্যান এ যখন কাজ করল না অগত্যা বিকল্প পদ্ধতি। গাছের কাণ্ডে দুই পা ঠেসা দিয়ে শুঁড়খানিই পাকিয়ে উপরে তুলতে থাকে সে। প্রথম একবার-দু’বার ব্যর্থ হলেও, শেষ পর্যন্ত গোছাসুদ্ধ কাঁঠাল আটকা পড়ে তার শুঁড়ে। তাতেই সবসুদ্ধ ছিঁড়ে নামিয়ে আনে তিন-চারটি কাঁঠাল। ভিডিওটি ঠিক কোথাকার তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয় নি। কবে তোলা হয়েছে সেই নিয়েও নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। দূর থেকে দাঁড়িয়ে হাতির কাণ্ড-কারখানা দেখছিলেন কিছু মানুষ। শেষমেশ শুঁড়ে পাকিয়ে যখন কাঁঠাল ছিঁড়তে সফল হয় গজরাজ, হাততালি দিয়ে তাকে উৎসাহিত করেন গ্রামবাসীরা।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...