Saturday, April 4, 2026

লক্ষ্য কি ভারতের উপর নজরদারি! শ্রীলঙ্কায় চিনা জাহাজ বাড়াচ্ছে উদ্বেগ

Date:

Share post:

চিনের(China) একটি জাহাজ(Ship) সম্প্রতি রওনা দিয়েছে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের উদ্দেশে। এই জাহাজকে ঘিরেই শুরু হয়েছে জল্পনা। অনুমান করা হচ্ছে ভারতের উপর নজরদারির উদ্দেশ্যেই শ্রীলঙ্কা(SriLanka) বন্দরে ঘাঁটি গাড়ছে এই জাহাজ। বিষয়টির নজরে আসতেই ভারতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গোটা বিষয়টির উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি(New delhi)।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, আগামী ১১ অগাস্ট শ্রীলঙ্কার বন্দরে ভিড়তে পারে চিনের ইউয়ান ওয়াং ৫ জাহাজটি। এরপরই বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, “দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে প্রভাব ফেলতে পারে যে বিষয়গুলি সেগুলির দিকে সব সময় নজর রেখে চলে সরকার।” অর্থাৎ বিদেশমন্ত্রকের বার্তা অনুযায়ী শ্রীলঙ্কার বন্দরে চিনের জাহাজের উপস্থিতি একেবারেই ভালো চোখে দেখছে না ভারত। যদিও শ্রীলঙ্কার তরফে জানানো হয়েছে, “শুধুমাত্র জ্বালানি দিতে আসবে চিনা জাহাজ। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্যে নেই। আমাদের প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে জানিয়েছেন, কূটনৈতিক ভাবে সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। দুই দেশের মধ্যে যেন অস্থিরতা তৈরি না হয়, সেদিকে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।” যদিও এবিষয়ে একেবারেই নীরব চিন। জানা গিয়েছে, এক সপ্তাহ শ্রীলঙ্কার বন্দরে থাকবে এই জাহাজ।

এদিকে একটি রিপোর্টে দাবি করা হয়েছে, প্রায় ৭৫০ কিমি এলাকায় বায়বীয় নজরদারি চালাবার ক্ষমতা রয়েছে জাহাজটির। সুতরাং চাইলেই ওই জাহাজ ভারতীয় সীমান্তে থাকা পরমাণু গবেষণা কেন্দ্র এবং কালাপাক্কাম ও কুডানকুলাম অঞ্চলের দিকে নজরদারি চালাতে পারবে। পাশাপাশি কেরল, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের বন্দরগুলি সম্পর্কেও তথ্য সংগ্রহ করে নিতে পারবে তারা। যার জেরে স্বাভাবিকভাবেই এই জাহাজকে ঘিরে আশঙ্কা বাড়ছে ভারতের।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...