Monday, June 8, 2026

কম খরচে ‘ সাইলেন্ট টু সাউন্ড ‘ – এর পথ দেখাল পিয়ারলেস হাসপাতাল

Date:

Share post:

পিয়ারলেস হাসপাতালের ইএনটি বিভাগের অন্তর্গত হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগ বিভিন্ন বিরল চিকিৎসার পাশাপাশি উন্নত প্রযুক্তির কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারিতে এক নতুন পথের দিশারি। এই সার্জারি শ্রবণ প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এক সুস্থ জীবন প্রদানে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে।

পিয়ারলেস হাসপাতাল পূর্ব ভারতের প্রথম সম্পূর্ণ ম্যান্ডিবল রিপ্লেসমেন্ট এবং পুনর্গঠন সার্জারি উপস্থাপন করেছে। এর জন্য তারা গর্বিত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।চিকিৎসক সৌভনিক শতপথি জানিয়েছেন,  পিয়ারলেস হাসপাতাল পূর্ব ভারতে প্রথম সম্পূর্ণ ম্যান্ডিবল রিপ্লেসমেন্ট এবং পুনর্গঠন সার্জারি পরিচালনা করেছে একজন প্রবীন নাগরিকের ওপর। ওই রোগী অত্যন্ত ডায়বেটিক ছিলেন। নিম্ন চোয়ালের অস্টিওমাইলাইটিসে ভুগছিলেন, যার ফলে তার সম্পূর্ণ নিম্ন চোয়ালের পচন হয়ে গিয়েছিল। পিয়ারলেস হাসপাতালের ‘মডুলার ওটি কমপ্লেক্সে’ বারো ঘণ্টা অস্ত্রোপাচারে রোগীর পা থেকে হাড় নিয়ে এবং পূর্বপরিকল্পিতভাবে তৈরি টাইটানিয়াম অ্যালুমিনিয়াম মিশ্রণের বানানো রিকনস্ট্রাকশন প্লেট দিয়ে সম্পূর্ণ নতুন করে নিম্ন চোয়াল তৈরি করা হয়।

আরও পড়ুন- ফের উল্টোডাঙা উড়ালপুলে ফাটল! পরিদর্শনে কেএমডিএ

‘ মূক ও বধির ‘ এর তকমা থেকে বেরিয়ে নতুন করে আরও পাঁচ জন সাধারণ মানুষের মতো সাধারণ জীবনে ফিরে যাবার জন্য পিয়ারলেস হাসপাতালের কক্লিয়ার ইমপ্ল্যান্ট বিশেষজ্ঞ চিকিৎসক মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য বিশেষ উদ্যোগ নেন। কক্লিয়ার ইমপ্ল্যান্টেশন শুধুমাত্র অস্ত্রোপচারে সীমাবদ্ধ নয়। শ্রবণের যাত্রা এর মাধ্যমে  শুরু হয় বলে জানিয়েছেন চিকিরসকরা।

 

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...