Wednesday, June 24, 2026

ফের উল্টোডাঙা উড়ালপুলে ফাটল! পরিদর্শনে কেএমডিএ

Date:

Share post:

ফের শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুলে ফাটল ! ইএম বাইপাস থেকে লেকটাউন যাওয়ার অভিমুখে যে উড়ালপুলটি রয়েছে তাতেই বুধবার সকালে ফাটল চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। ব্রিজ থেকে নামার পথে সংযোগস্থলের একটি পিলারে ফাটল দেখতে পান এলাকার বাসিন্দারা। উড়ালপুলের ফাটলের খবর পেতেই এদিন সকালেই ঘটনাস্থল পরিদর্শনে যান KMDA ইঞ্জিনিয়াররা।

আরও পড়ুন:পার্থ-অর্পিতার শান্তিনিকেতনের বাড়িতে তল্লাশির সম্ভাবনা ইডির

প্রসঙ্গত, ২০১০ সালে এই উড়ালপুলটি তৈরি করেছিল ম্যকিন টস বার্ন সংস্থা । ২০১১ সালের মার্চ মাসে ইএম বাইপাসমুখী উল্টোডাঙ্গা উড়ালপুলের একাংশ ভেঙে লরি পড়ে গিয়েছিল খালে।তারপর থেকে দীর্ঘদিন বন্ধ ছিল এই উড়ালপুল।ফের ২০১৯ সালের ৯ জুলাই উড়ালপুলের পিআর ক্যাপে বড়সড় ফাটল ধরা পড়ায় উড়ালপুলের উপর যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল।

দিনভর এই উড়ালপুল দিয়ে প্রচুর গাড়ি আসা যাওয়া করে। সেকথা মাথায় রেখে উল্টোডাঙ্গা উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্য ২০২১ সালে ১৮ নভেম্বর থেকে ২২ শে নভেম্বর পর্যন্ত বন্ধ ছিল ব্রিজ। সেই সময় কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটির ইঞ্জিনিয়াররা পরীক্ষা-নিরীক্ষা করে বলেন ব্রিজের অনেকাংশই দুর্বল। তাই ব্রিজের নিচে চারটি অস্থায়ী লোহার পিলার বসানো হয়।কিন্তু ফের সেই লোহার পিলারে ফাটল দেখা দেওয়ায় নতুন করে আতঙ্ক শুরু হয়েছে। যদিও KMDA-এর খুব শীঘ্রই উড়ালপুলটির মেরামতির সিদ্ধান্ত নেবে  বলে মনে করা হচ্ছে।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...