Saturday, April 4, 2026

সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ সঙ্গে গুমোট গরম

Date:

Share post:

সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাছন্ন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় দিনভর দফায় দফায় চলবে বৃষ্টি (Rainfall In Kolkata)। তবু গুমোট অস্বস্তিকর গরম থেকে রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। ফলে ভ্যাপসা গরম বজায় থাকছে। তাপমাত্রা কমারও কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন- পার্থ-অর্পিতার শান্তিনিকেতনের বাড়িতে তল্লাশির সম্ভাবনা ইডির
কলকাতায় দিনভর মেঘলা আকাশ দেখা যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টি। যদিও তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। ফলে বৃষ্টি হলেও বজায় থাকবে গুমোট ভাব। ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৭ শতাংশ। এছাড়াও ১০ থেকে ১১ কিলোমিটার বেগে হাওয়া বইবে শহরে।
আশা জাগিয়েও তেমনভাবে বৃষ্টি (Rainfall Forecast) হচ্ছে না দক্ষিণবঙ্গে। ঘাটতি থেকেই যাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। বুধবার বিকেলের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার বেশ কিছু অংশে। হালকা বৃষ্টিপাত হবে পুরুলিয়া, বাঁকুড়াতেও।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...