Monday, April 6, 2026

হাড্ডাহাড্ডি ম্যাচ, কানাডাকে হারিয়ে কমনওয়েলথ গেমসের শেষ চারে ভারত

Date:

Share post:

মরণ-বাঁচন ম্যাচে কানাডাকে ৩-২ গোলে হারিয়ে কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে পৌছে গেল ভারতীয় মহিলা হকি দল। পুল ‘এ’-র দ্বিতীয় স্থানে থেকে শেষ চারের টিকিট পাকা করলেন সবিতা পুনিয়ারা। ভারত ছাড়া এই গ্রুপ থেকে শেষ চারের ছাড়পত্র পেয়েছে ইংল্যান্ড।

বুধবার শুরু থেকেই আগ্রাসী হকি খেলতে শুরু করেন ভারতীয়রা। ম্যাচের তিন মিনিটেই পেনাল্টি কর্নার থেকে দুরন্ত গোলটি করেন সালিমা টেটে। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন নভনীত কউর। কিন্তু পরের মিনিটেই কানাডার হয়ে এক গোল শোধ দেন ব্রিয়েন স্টেয়ার্স। এরপর বাড়তি উদ্যম নিয়ে ভারতীয় রক্ষণে বারবার আক্রমণ শানাতে থাকে কানাডা। ৩৯ মিনিটে কানাডার হয়ে সমতা ফেরান হ্যানাহ হন।

সেই সময় রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ভারত। কারণ ড্র হলে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠে যেত কানাডা। তবে খেলা শেষ হওয়ার ৮ মিনিট আগে পেনাল্ট কর্নার থেকে ফিরতি বল পেয়ে ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন লারলেমসিয়ামি। তবে জিতলেও, এই ম্যাচেও একগাদা পেনাল্টি কর্নার নষ্ট করলেন ভারতের মেয়েরা। যা সেমিফাইনালের আগে চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে।

আরও পড়ুন- ইয়ং ইন্ডিয়ার দফতরে তালা দিল ইডি, প্রতিবাদে সরব রাহুল-খাড়গে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...