Sunday, June 28, 2026

CWG 2022: ভারোত্তোলনে ফের পদক ভারতের, ব্রোঞ্জ পেলেন লভপ্রীত

Date:

Share post:

চলতি কমনওেলথ গেমসে ভারোত্তোলন থেকে আরও একটি পদক পেল ভারত। বুধবার পুরুষদের ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পেলেন লভপ্রীত সিং। সব মিলিয়ে তিনি ৩৫৮ কেজি ওজন তুলে তৃতীয় স্থানে শেষ করেন। এই বিভাগে সোনা ও রুপো পেয়েছেন যথাক্রমে ক্যামেরুনের জুনিয়র পেরিসেলিক্স এবং সামোয়ার জ্যাক ওপেলগে।

এদিন স্ল্যাচ ইভেন্টের শুরুতে ১৫৭ কেজি ওজন তোলেন লভপ্রীত। দ্বিতীয় এবং তৃতীয়বারের চেষ্টায় তিনি তোলেন যথাক্রমে ১৫৭ ও ১৬১ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে প্রথমে ১৮৫ কেজি ওজন তোলার পর, দ্বিতীয় প্রচেষ্টায় তোলেন ১৮৯ কেজি। তৃতীয়বার লভপ্রীত ১৯২ কেজি ওজন তুললেও, তাঁর পদক নিশ্চিত ছিল না। কিন্তু অস্ট্রেলিয়ার ভারোত্তোলক জর্জ জ্যাকসন নিজের তৃতীয়বারের চেষ্টার ২১১ কেজি ওজন তুলে ব্যর্থ হলেও লভাপ্রীতের ব্রোঞ্জ পাকা হয়ে যায়। এদিকে, মেয়েদের জুডোর ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন ভারতের তুলিকা মান। এছাড়া ছেলেদের বক্সিংয়ের ৫৫ কেজি বিভাগের সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন মহম্মদ হুসামুদ্দিন। মেয়েদের বক্সিংয়ের ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে উঠে পদক পাকা করেছেন নীতু গংঘাসও।

আরও পড়ুন- হাড্ডাহাড্ডি ম্যাচ, কানাডাকে হারিয়ে কমনওয়েলথ গেমসের শেষ চারে ভারত

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...