Thursday, June 25, 2026

৫ অগাস্ট পর্যন্ত ফের পার্থ-অর্পিতার ইডি হেফাজত

Date:

Share post:

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ৫ আগস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ইডি হেফাজতের নির্দেশ দিল। নগর-দায়রা আদালতের বিশেষ ইডি কোর্ট। এই দুদিনের মধ্যে যে কোনও একদিন অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীরা সল্টলেক সিজিও কমপ্লেক্স-এ গিয়ে তাঁর মক্কেলের সঙ্গে ১৫ মিনিট কথা বলার সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে। অর্পিতার আইনজীবী নীলাদ্রিশেখর ভট্টাচার্য জানিয়েছেন, তাঁরা জামিনের কোনওরকম আবেদন করেননি। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে তাঁর মক্কেলের জন্য জামিনের আবেদন করা হয়। যদিও সেই আবেদন খারিজ হয়ে যায়।

আজ, বুধবার জোকার ইএসআই হাসপাতালে মেডিক্যাল চেকআপের পর ইডি আদালতে আনা হয় পার্থ-অর্পিতাকে। শুনানিতে জামিনের আবেদন জানান পার্থের আইনজীবী। পাল্টা সওয়াল কেন্দ্রীয় তদন্তারী সংস্থার আইনজীবী বলেন, ‘জেরা সহযোগিতা করছেন না পার্থ চট্টোপাধ্যায়। পার্থ-অর্পিতার যৌথ কোম্পানির হদিশ মিলেছে। তাঁদের আরও জেরা করার প্রয়োজন। আমরা চারদিন ফের হেফাজতে নেওয়ার আর্জি জানাচ্ছি। তবে ইডির দাবিমতো ৪ দিন নয়, পার্থ-অর্পিতা ৩ অগাস্ট অর্থাৎ ২ দিনের ইডির হেফাজতের নির্দেশ দেয় আদালত।এদিকে ইডি সূত্রে খবর, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে অর্পিতার নামে এলআইসির ৩১টি পলিসির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সেইসব পলিসিতে আবার নমিনি হিসেবে রয়েছে পার্থর নাম! কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, অর্পিতা যে পার্থের অত্যন্ত ঘনিষ্ট ছিলেন, তা স্পষ্ট। এমনকী, তাঁদের মধ্যে আর্থিক লেনদেন চলত! এদিন আদালতে ইডি আইনজীবী দাবি করেন, নতুন করে পার্থ-অর্পিতার যৌথ নামে একটি কোম্পানির হদিশ মিলেছে। যে সংস্থা ৫টি আবাসন তৈরি করেছে। তাই তদন্তের জন্য দু’জনেরই হেফাজত প্রয়োজন।

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...