Wednesday, June 10, 2026

মোদি-শাহরা যা ইচ্ছে করতে পারেন, আমি ভয় পাই না: সংসদে সরব রাহুল

Date:

Share post:

সত্যকে ব্যারিকেড দিয়ে কখনোই আটকানো যায় না। ওসব ব্যারিকেডিং করে কিছু হবে না। আমি মোদির বিরুদ্ধে সোচ্চার হতে ভয় পাইনা। বৃহস্পতিবার সংসদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই নরেন্দ্র মোদি ও অমিত শাহদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন সোনিয়া পুত্রের আরও অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চালানো হচ্ছে। লোকতন্ত্র, গণতন্ত্রকে হত্যা করার জন্য নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহরা (Amit Shah) সবরকম প্রচেষ্টা চালাচ্ছেন। ওনারা যা খুশি তাই করতে পারেন। এতে আমার কিছুই আসে যায় না। তবে আমরা চুপ করে থাকব না। আমরা আমাদের অবস্থানে স্থির থাকব।

বুধবারই টাকা তছরুপ মামলায় (Money Laundering) তদন্তের জন্য দিল্লির হেরাল্ড হাউজের অধীনস্থ ইয়ং ইন্ডিয়ানের অফিস সিল করে দেয় ইডি। সাফ জানিয়ে দেওয়া হয় বিনা অনুমতিতে অফিস যেন কোনওমতেই খোলা না হয়। অফিস সিল করার পাশাপাশি দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের বাইরে মোতায়েন করা হয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বাড়ির সামনেও পুলিশ মোতায়েন করা হয়। দলের তরফে ঘোষণা করা হয়েছে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, জিএসটির ক্রমাগত হার বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার দিল্লির রাজপথে বিক্ষোভ দেখানো হবে।

এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেন, আমার দায়িত্ব জাতি এবং গণতন্ত্রকে রক্ষা করা, দেশের সম্প্রীতি বজায় রাখা। আমি সেই কাজ চালিয়ে যাব। কেউ কোনওভাবেই আমাকে দমাতে পারবে না।


Related articles

মেসিকাণ্ডে অরূপের রাজ্য ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশি হাজিরার নির্দেশ হাইকোর্টের

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে কেন্দ্র করে ঘটে যাওয়া নজিরবিহীন অব্যবস্থার জেরে এবার আইনি বিপাকে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ...

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...