Sunday, June 7, 2026

স্বাধীনতা দিবসে লালকেল্লায় জঙ্গি হামলার ছক! দিল্লিজুড়ে সতর্কবার্তা

Date:

Share post:

৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অমৃতমহোৎসব পালনের প্রস্তুতি চলছে দেশজুড়ে। এরইমাঝে প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে সতর্কবার্তা এল ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি-র তরফে। এই গয়েন্দা সংস্থার তরফে দাবি করা হয়েছে, স্বাধীনতা দিবসের আগে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সাহায্যে দিল্লিতে হামলার ছক কষছে জঙ্গি সংগঠন(Terror Group) লস্কর ও জইশ সংগঠন। যার জেরে লালকেল্লায় সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো গোটা এলাকায় সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লি পুলিশের(Delhi Police) তরফে।

সম্প্রতি কেন্দ্রীয় সংস্থা আইবির(IB) তরফে ১০ পাতার একটি রিপোর্ট পেশ করে জানানো হয়েছে, ভারতের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র চালানো জঙ্গি সংগঠন লস্কর ও জইশ ১৫ অগাস্টের আগেই দিল্লিতে হামলার পরিকল্পনা করছে। তাই লালকেল্লায় (Red Fort) প্রবেশের অনুমতি নিয়ে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে পুলিশকে। পাশাপাশি জানানো হয়েছে বড় কোনও ভিভিআইপি নেতৃত্বকে টার্গেট করে চালানো হতে পারে এই হামলা। আর এই হামলার জন্য জঙ্গিদের সমস্তরকম অস্ত্রের যোগান দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা। দিল্লির পাশাপাশি একিরকম হামলার সতর্কতা জারি করা হয়েছে কাশ্মীরেও।

আইবির দীর্ঘ এই রিপোর্টে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে প্রকাশ্যে গুলি করে হত্যা, জয়পুর এবং অমরাবতীর ঘটনাবলির কথা উল্লেখ করে জানানো হয়েছে, আকাশপথেও হামলা চালাতে পারে জঙ্গিরা। তার জন্য চালকবিহীন বিমান বা প্যারাগ্লাইডার ব্যবহার করা হতে পারে। আইএসআইয়ের তৈরি করা জঙ্গি সংগঠন লস্কর-ই-খালসার কাছে ইতিমধ্যেই আফগান ফাইটার জেট এসে গিয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট পেয়ে ইতিমধ্যেই সতর্ক হয়ে গিয়েছে দিল্লি পুলিশ। বাড়তি নজর রাখতে বলা হয়েছে, রোহিঙ্গা, আফগানিস্তান ও সুদানের নাগরিকরা যেখানে বসবাস করেন সেই জায়গায়। টিফিন বোমা জাতীয় বস্তু নিয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।


Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...