Sunday, June 7, 2026

SSC Issue: বিক্ষোভ জমায়েতে অশান্তি তৈরির চেষ্টা, কড়া পদক্ষেপ পুলিশের

Date:

Share post:

ফের বিকাশ ভবনের (Bikash Bhavan)সামনে বিক্ষোভ। এসএসসি (SSC)- এর গ্রুপ সি, গ্রুপ ডি (Group D)চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি। আজ সকাল থেকেই উত্তপ্ত সল্টলেকের করুণাময়ী মোড় (Karunamoyi crossing, Saltlake)। চাকরির দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তবে পুলিশ আগে থেকেই সতর্ক ছিল। বিকাশ ভবনের (Bikash Bhavan)সামনে জমায়েতের কর্মসূচীর খবর পাওয়া মাত্রই ময়ূখ ভবনের (Mayukh Bhawan) সামনে থেকেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। জমায়েত শুরুর আগেই আগেই আন্দোলনকারীদের পুলিশ আটক করে নিয়ে যায়।

অন্যদিকে নিয়োগের দাবি তুলে শিয়ালদহ থেকে আজ মিছিল করা হয়। হাতে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে শিয়ালদহ স্টেশন চত্বর থেকে নীলরতন সরকার মেডিকেল কলেজের (NRS Medical College) সামনে দিয়ে এজেসি বোস রোড ধরে মিছিল এগোতে থাকে। দুর্নীতির অভিযোগ তুলে স্বচ্ছ নিয়োগের দাবি তুলে আজ আন্দোলন করেন তাঁরা। অফিস টাইমে এ. জে. সি বোস রোডের (AJC Bose Road)মতো ব্যস্ত রাস্তায় মিছিল করায় স্বভাবতই যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে এই আন্দোলনকে অনেকেই ভালো চোখে দেখছেন না।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় -এর (Abhishek Banerjee)আগেই আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেছেন। এমনকি তাঁদের সমস্যা সমাধানের পথ খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন তিনি। যেখানে একদিকে রাজ্য সরকার জট কাটাবার চেষ্টা করছে সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে নতুন করে এই ঘটনায়, বিরোধীদের উস্কানির আভাস পাচ্ছে রাজনৈতিক মহল।


Related articles

সরকারি কাজে কাদের নজরদারি চাইলেন শুভেন্দু?

রাজ্য সরকারের কাজ জনমুখী করার জন্য দলের কড়া নজরদারি চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টারে পণ্ডিত...

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...