Thursday, June 25, 2026

EastBengal: শহরে লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন, বিকেলে শুরু ইমামি ইস্টবেঙ্গলের অনুশীলন

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরে পা রাখলেন ইমামি ইস্টবেঙ্গলের ( Emami EastBengal) নতুন হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constatine)। কোচকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন লাল-হলুদ সমর্থকেরা। উপস্থিত ছিলেন ক্লাব কর্তারা। গর্জন এবং উল্লাসের মাধ্যমে সমর্থকরা স্বাগত জানায় কনস্ট্যান্টাইনকে। বুধবার সন্ধ্যায় দলের১৩ জন ফুটবলারের নাম ঘোষণা করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার বিকেলে ক্লাব মাঠে অনুশীলনে নামবে লাল-হলুদ ব্রিগেড। দুপুর তিনটের সময় ক্লাবে আসতে বলা হয়েছে ফুটবলারদের। তবে স্টিফেন মাঠে নেমে ফুটবলারদের অনুশীলন শুরু করে দেবেন কি না তা এখনই বলা যাচ্ছে না।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার অনুশীলনের প্রথম দিন ফুটবলারদের সঙ্গে পরিচয় পর্ব সেরে ফেলবেন কস্ট‍্যান্টাইন। কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ। হাতে সময় খুব কম। এর মধ্যেই ফুটবলারদের ম্যাচ ফিট করে তুলতে হবে। তাই বৃহস্পতিবার থেকে বিনো জর্জের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করবেন সৌভিক চক্রবর্তী, ভিপি সুহেররা। এদিকে বিদেশি ফুটবলার বেছে নেওয়ার ক্ষেত্রে স্টিফেন কনস্ট্যান্টাইনই শেষ কথা। তবে তাঁর করা তালিকায় ব্রাইট এনোবাখারের  নাম যে নেই তা লাল হলুদের তরফ থেকে জানান হয়েছে। অনেক কাজ বাকি, বিমানবন্দরে পা রেখে জানিয়ে দেন কনস্ট‍্যান্টাইন। এরপাশাপাশি তিনি বলেন, খুবই ভালো লাগছে লাল-হলুদের কোচ হয়ে। দলকে চ‍্যাম্পিয়ন করাই লক্ষ‍্য আমার।”

এদিকে বুধবার সন্ধ্যায় ১৩ জন ফুটবলারের নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল। দলে রয়েছেন, ভিপি সুহেরের মত স্ট্রাইকার। সেন্ট্রাল মিডফিল্ড সামলানোর জন্য রয়েছেন গত মরশুমে আইএসএল জেতা সৌভিক চক্রবর্তী। উইঙ্গার হিসেবে নাওরেম মহেশ সিং দলে থাকছেন। আছেন গত মরশুমে লাল-হলুদে খেলা আঙ্গুসানাও। এছাড়াও দলে রয়েছেন অনিকেত যাদব, অমরজিৎ সিং, মোবাশির, সার্থক গুলোই, অঙ্কিত মুখোপাধ্যায়ের মতন ফুটবলাররা। গোলরক্ষক হিসেবে দলে থাকছেন ৩১ বছর বয়সী পবন কুমার।

এদিকে লাল-হলুদ কোচের মতন বৃহস্পতিবার সকালে শহরে পা দিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের হেড কোচ আন্দ্রে চেরনিশভ। রাশিয়ান হেডস্যারকে স্বাগত জানাতে হাজির ছিলেন সাদা-কালো শীর্ষকর্তারা। উপস্থিত ছিলেন দলের বেশ কিছু সমর্থকরাও।

 

আরও পড়ুন:CWG 2022: ভারোত্তোলনে ফের পদক ভারতের, ব্রোঞ্জ পেলেন লভপ্রীত

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...