Saturday, June 27, 2026

পার্থ-অর্পিতার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের

Date:

Share post:

স্কুল শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’র মামলায় শুক্রবার ইডির বিশেষ আদালতে তোলা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে। দীর্ঘ শুনানির পর পার্থ-অর্পিতার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট।আগামী১৮অগাস্ট পর্যন্ত দুজনকেই জেলে থাকতে হবে।

তার আগে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করাতে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আদালতে ইডির পক্ষ থেকে জানানো হয় যে, এমএস আনন্দ প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার খোঁজ পাওয়া গিয়েছে। যার শেয়ার হস্তান্তর করা হয়েছে পার্থ ও অর্পিতার আত্মীয়দের মধ্যে। ওই সংস্থার যে ঠিকানা নথিভুক্ত করা হয়েছে, তা অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের ঠিকানায়।পার্থ-অর্পিতাকে জেল হেফাজতে নিয়ে জেরা করতে চায় বলে আদালতে জানাল ইডি।

আরও পড়ুন- মূল্যবৃদ্ধির সহ একাধিক ইস্যুতে রাজভবনের সামনে বিক্ষোভ কংগ্রেসের

এরই পাশাপাশি, ৫০টির উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে বলে আদালতে জানায় তদন্তকারী সংস্থা। অর্পিতা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আদালতে জানান তাঁর আইনজীবী। অর্পিতাকে খাবার ও জল দেওয়ার আগে যাতে তা পরীক্ষা করে দেখা হয়, সেই আর্জি জানানো হয়।পার্থর জামিনের আবেদন জানিয়ে আদালতে তাঁর আইনজীবী বলেন, ‘‘পার্থর কাছ থেকে কিছু উদ্ধার করা হয়নি। উনি কোথাও পালিয়ে যাচ্ছেন না। উনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার কথাও ভাবছেন। উনি অসুস্থ। ওঁর বয়সও হয়েছে। এইমসের রিপোর্টেও অসুস্থতার কথার উল্লেখ রয়েছে।’’

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...