Sunday, June 7, 2026

সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া মহিলা পুলিশকর্মীদের বদলিতে বিতর্ক

Date:

Share post:

তাঁরা অপরাধ দমন করেন, কিন্তু তাঁদের অপরাধ কী? তাঁরা শুধুমাত্র নিজেদের সৌন্দর্যের পরখ করতে একটি বিশেষ প্রতিযোগিতায় (Beauty Pageant)অংশগ্রহণ করেছিলেন। আর তাতেই মিলল ভয়ানক শাস্তি। বিউটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য তামিলনাড়ুর (Tamilnadu) পাঁচ পুলিশকর্মীকে বদলি করে দেওয়া হল অন্যত্র। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চারিদিকে সমালোচনার ঝড়।

সূত্রের খবর গত রবিবার একটি বেসরকারি সংস্থা সেমবারানকোভিল এলাকাতেই এক সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করে। আর সেখানেই অংশগ্রহণ করেছিলেন পাঁচজন পুলিশকর্মী (Police)। রেণুকা, অশ্বিনী, নিত্যশীলা, সিবানেসান নামে চার পুলিশকর্মী। তাঁদের সঙ্গে ছিলেন এ এস আই সুব্রামনিয়ানও। তিনি সেমবারানকোভিল থানায় কর্মরত। সেখানে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন অভিনেত্রী ইয়াশিকা আনন্দ (Yashika Anand)। প্রতিযোগিতার নিয়ম মতো ঐ পুলিশকর্মীরা র‍্যাম্পওয়াক (Rampwalk)করেছেন। নিমেষে ভাইরাল হয় সেই ছবি। এই ঘটনার খবর জানাজানি হতেই নাগাপাট্টিনামের ডিএসপি ওই পাঁচজনকে বদলির নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই নোটিস পেয়ে গেছেন তাঁরা। কিন্তু কবে বা ঠিক কোথায় বদলি করা হচ্ছে তা অবশ্য পরিস্কার করে জানান হয় নি। তবে এভাবে কী ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এই প্রশ্ন উঠছে সর্বত্র।

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...