Thursday, June 25, 2026

প্রয়াত প্রাক্তন ফুটবলার নরিন্দর থাপা

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন ফুটবলার নরিন্দর থাপা ( Narendra Thapa)। তিন প্রধানে খেলেছেন তিনি। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়েই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার। নরিন্দরের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ময়দান।

লড়াকু ফুটবলার হিসেবেই ময়দানে পরিচিত ছিলেন নরিন্দর থাপা। সতীর্থরা তাঁকে ম্যান মার্কিংয়ের মাস্টার বলতেন। ফরয়োড রাইট উইং, মিডল হাফেও খেলতে পারতেন। পাঞ্জাব থেকে একসময়ে বাংলায় চলে আসেন নরিন্দর। তাঁর পায়ের জাদুতেই বাংলার ময়দানে দাপিয়ে বেড়িয়েছেন। আশির দশকে বাংলার তিন বড় ক্লাবেই খেলেছেন তিনি। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানের জার্সি গায়ে মাঠে ছুটেছেন নরিন্দর। ভারতের জার্সি গায়েও খেলেছেন বহু ম্যাচ। নেহরু কাপ, এশিয়ান কাপে ভারতের হয়ে অনেক গোল করেছেন তিনি। এদিন ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে গভীর শোক প্রকাশ করা হয়েছে নরিন্দর থাপার মৃত্যুতে।

১৯৮৬ সালে বাংলার হয়ে সন্তোষ ট্রফি জিতেছিলেন নরিন্দর। ফেডারেশন কাপ, রোভার্স কাপ, আইএফএ শিল্ডও রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৮৩ সালে ভারতের হয়ে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ২৯টি ম‍্যাচ খেলে তিনটি গোল করেছিলেন নরিন্দর। ১৯৮৪ সালে গ্রেট ওয়াল কাপে বেজিংয়ে আলজিরিয়ার বিরুদ্ধে তিনি একমাত্র গোল করেছিলেন। আর তাঁর গোলেই আফ্রিকার সেই শক্তিশালী দেশকে হারিয়েছিল ভারত।

আরও পড়ুন:কেমন সম্পর্ক বিরাট-রোহিতের? জানালেন বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল

 

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...