Friday, April 3, 2026

কমনওয়েলথ গেমসে ফের পদক জয় ভারতের, রুপোর পদক জয় অংশু মালিকের

Date:

Share post:

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ফের পদক ভারতের (India)। গেমসের ফ্রি-স্টাইল কুস্তি থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন অংশু মালিক (Anshu Malik)। মেয়েদের ৫৭ কেজি বিভাগে রুপো জিতলেন তিনি। ফাইনালে ভারতীয় এই কুস্তিগির ৩-৭ ব্যবধানে হেরে যান নাইজেরিয়ার ওডুনায়ো আদেকুরয়ির কাছে। যার ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল অংশুকে।

ম‍্যাচে এদিন শুরুতেই নাইজেরিয়ার তারকা অংশুকে টেক ডাউন করে ২ পয়েন্ট সংগ্রহ করে নেন। প্রথম রাউন্ড শেষ হওয়ার মুখে ফের অংশুকে টেক ডাউন করে আরও ২ পয়েন্ট সংগ্রহ করে নেন এডুনায়ো। ফলে প্রথম রাউন্ডে ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়েন অংশু। দ্বিতীয় রাউন্ডে প্যাসিভিটির জন্য অংশুকে ১ পয়েন্ট উপহার দেন ওডুনায়ো। তবে তার পরেই অংশুকে পুনরায় টেক ডাউন করে ২ পয়েন্ট নিজের খাতায় যোগ করেন নাইজেরিয়ান তারকা। ফলে অংশুকে ১-৬ পয়েন্টে পিছিয়ে পড়তে হয়। কিন্তু শেষ মুহূর্তে অংশু ২ পয়েন্ট যোগ করেন নিজের খাতায়। তবে তাতে সোনা জয় সম্ভব ছিল না তাঁর পক্ষে। বাউটের শেষে ভারতের চ্যালেঞ্জ ব্যর্থ হয়। ফলে ১ পয়েন্ট পেয়ে যান ওডুনায়ো। শেষমেশ ৩-৭ ব্যবধানে হেরে রুপোর পদক নিশ্চিত করেন অংশু মালিক।

আরও পড়ুন:লাল-হলুদের অনুশীলনে ক্রীড়ামন্ত্রী, ক্লাব লাইসেন্সিংয়ের আবেদন ইমামি ইস্টবেঙ্গলের

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...