Wednesday, June 24, 2026

হাওড়ার রাস্তায় মিলল ১৫০ বছরের পুরনো রেল লাইনের হদিশ!

Date:

Share post:

মেট্রো রেলের (Metro Railway) সম্প্রসারণের কাজ চলছে হাওড়ায়(Howrah)। ইতিমধ্যেই হাওড়া মেট্রো স্টেশনের (Howrah Metro Station) কাজ সম্পূর্ণ হলেও রেলওয়ে ট্র্যাক তৈরির জন্য মাটি খোঁড়াখুঁড়ি চলছে। শুক্রবার হঠাৎই সেই কাজ করতে করতে  পুরনো রেল লাইনের হদিশ পেলেন ইঞ্জিনিয়াররা।

মেট্রো রেল সূত্রে খবর, হাওড়া ডিআরএম অফিসের পাশের রাস্তাতে কাজ চলছিল। হঠাৎ কিছুটা মাটি খোঁড়ার পর রেললাইনের ট্র্যাক দেখতে পান কর্মরত শ্রমিকরা। তড়িঘড়ি সেখানে পৌঁছে যান মেট্রো আধিকারিক এবং হাওড়ার ডিআরএম-সহ (DRM) পূর্ব রেলের অন্যান্য আধিকারিকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আনুমানিক দেড়শ বছরের পুরনো এই রেল ট্র্যাক। ইতিমধ্যেই এই নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। রেলের পুরনো ইতিহাস ঘেঁটে খুঁজে বের করার চেষ্টা চলছে যে ঠিক কোন সময় আর কেন এখানে রেলওয়ে ট্র্যাক স্থাপন করা হয়েছিল। এই ট্র্যাক কতদূর পর্যন্ত বিস্তৃত কারো সন্ধান করা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। স্বভাবতই অতি প্রাচীন রেলপথ আবিষ্কৃত হওয়ায় চাঞ্চল্য মেট্রো রেল এবং পূর্ব রেলের কর্মীদের মধ্যে।


Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...