Saturday, April 4, 2026

মূল্যবৃদ্ধির সহ একাধিক ইস্যুতে রাজভবনের সামনে বিক্ষোভ কংগ্রেসের

Date:

Share post:

মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং একাধিক পণ্যের উপর জিএসটি বসানোর প্রতিবাদে শুক্রবার দিল্লির পাশাপাশি উত্তাল হল শহর কলকাতাও (Kolkata)। এদিন দুপুরে রাজভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস (Congress) কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় সরকার বিরোধী স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভের জেরে ব্যহত হয় যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

বিক্ষোভকারীদের দাবি, এভাবে তাঁদের আটকে রাখা যাবে না। ধীরে ধীরে এই বিক্ষোভের মাত্রা আরও বাড়তে থাকবে। কেন্দ্রীয় সরকার দেশকে ধ্বংসের মুখে নিয়ে এসেছে বলে অভিযোগ কর্মী-সমর্থকদের।

শুক্রবার সকালে দিল্লিতে একটি মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের (President Bhawan) দিকে যাচ্ছিলেন রাহুল। বিজয় চক পৌঁছনোর আগেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ। পাশাপাশি এদিন রাহুল সহ একাধিক কংগ্রেস সাংসদকে মারধর ও টেনে হিঁচড়ে বাসে তোলার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সংসদ চত্বর। এদিন কংগ্রেস সাংসদদের সবাইকে কালো পোশাক পরে বিক্ষোভে সামিল হতে দেখা যায়। পুলিশি বাধার মুখে পড়ে এদিন রাস্তায় বসে সাংসদদের সঙ্গে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রিয়াঙ্কা গান্ধী।

কেন্দ্রীয় সরকার ইডি (Enforcement Directorate) ও সিবিআইয়ের (CBI) ভয় দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে বলে অভিযোগ তুলে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের দাবি এভাবে আমাদের দমানো যাবে না। কেন্দ্রের বিরুদ্ধে কোনও অভিযোগ তুললেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভয় দেখানো হচ্ছে। তবে জমে থাকা মামলার কোনও সুরাহা হচ্ছে না। শুধুমাত্র বিরোধীদের হেনস্থা করা হচ্ছে।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...