Saturday, March 14, 2026

পার্থ-অর্পিতার জেল হেফাজত চাইল ইডি, রায়দান আপাতত স্থগিত

Date:

Share post:

স্কুল শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’র মামলায় শুক্রবার ইডির বিশেষ আদালতে তোলা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পদাধিকারী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে। তার আগে তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করাতে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পার্থ ও অর্পিতার মামলায় রায়দান আপাতত স্থগিত রাখল আদালত।

আদালতে ইডির পক্ষ থেকে জানানো হয় যে, এমএস আনন্দ প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার খোঁজ পাওয়া গিয়েছে। যার শেয়ার হস্তান্তর করা হয়েছে পার্থ ও অর্পিতার আত্মীয়দের মধ্যে। ওই সংস্থার যে ঠিকানা নথিভুক্ত করা হয়েছে, তা অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের ঠিকানায়।পার্থ-অর্পিতাকে জেল হেফাজতে নিয়ে জেরা করতে চায় বলে আদালতে জানাল ইডি।

এরই পাশাপাশি, ৫০টির উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে বলে আদালতে জানাল তদন্তকারী সংস্থা। অর্পিতা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আদালতে জানালেন তাঁর আইনজীবী। অর্পিতাকে খাবার ও জল দেওয়ার আগে যাতে তা পরীক্ষা করে দেখা হয়, সেই আর্জি জানানো হল।পার্থর জামিনের আবেদন জানিয়ে আদালতে তাঁর আইনজীবী বলেছেন, ‘‘পার্থর কাছ থেকে কিছু উদ্ধার করা হয়নি। উনি কোথাও পালিয়ে যাচ্ছেন না। উনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার কথাও ভাবছেন। উনি অসুস্থ। ওঁর বয়সও হয়েছে। এইমসের রিপোর্টেও অসুস্থতার কথার উল্লেখ রয়েছে।’’

 

 

 

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...