Friday, April 3, 2026

National flag: এবার পোস্ট অফিস থেকে অনলাইনে মিলবে জাতীয় পতাকা

Date:

Share post:

সামনেই ১৫ অগস্ট, দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস (Independence day)। এর আগেই প্রধানমন্ত্রী ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga) উদযাপনের কথা বলেছিলেন। সেই মত অগস্টের প্রথম দিন থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রোফাইল ছবি বদলানোর অনুরোধ করেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবার বাড়ি বাড়ি দেশের জাতীয় পতাকা (National Flag)পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হল ভারতীয় ডাক বিভাগের (Indian Post Office) তরফ থেকে। আর বাজারে যেতে হবে না আপনাকে, বাড়ি বসেই অনলাইনে অর্ডার করেই এবার পেয়ে যাবেন পতাকা।

আর মাত্র দশ দিন। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি চলছে সর্বত্র। এর মাঝেই ভারতীয় ডাক বিভাগের নয়া পদক্ষেপ। ‘হর ঘর তিরঙ্গা’-কে প্রচার করতে এবার অনলাইনে বাড়িতে জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল খোদ পোস্ট অফিস। পোস্ট অফিসের ই-পোর্টাল www.epostoffice.gov.in.-এর মাধ্যমে জাতীয় পতাকার অর্ডার দেওয়া যাবে। অগাস্টের প্রথম দিন থেকেই শুরু হয়েছে এই পরিষেবা। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সব বাড়িতে পতাকা লাগানের আহ্বান জানিয়েছে। এমনকী দেশ বাসী যাতে বাড়িতে দেশের পতাকা উত্তোলন করতে পারেন সেই জন্য সরকার ন্যাশনাল ফ্ল্যাগ কোডে সংশোধন করেছে। এবার আরও এক ধাপ এগিয়ে এবার সেই পতাকাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল ডাক বিভাগ । মাত্র ২৫ টাকা দিলেই পেয়ে যাবেন ২০ ইঞ্চি x ৩০ ইঞ্চি আকারের পতাকা। তবে কোনও দণ্ড থাকছে না। www.epostoffice.gov.in -এ গিয়ে ই – পোস্ট অফিসের পোর্টালের হোম পেজে ভারতের জাতীয় পতাকার ছবিতে ক্লিক করতে হবে । তারপর ডেলিভারির ঠিকানা, আপনার মোবাইল নম্বর লিখে ফ্ল্যাগ কোড অনুযায়ী অর্ডার দিন। একেক জন ৫ টি করে পতাকা অর্ডার করতে পারবেন। একবার অর্ডার দেওয়া হলে গ্রাহকরা আর তা বাতিল করতে পারবেন না।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...