Thursday, June 18, 2026

অর্পিতাকে চেনেন না, মাঝে মধ্যে দেখেছেন, কোনও ঘনিষ্ঠতা নেই! জেরায় দাবি পার্থর

Date:

Share post:

অর্পিতাকে সেভাবে চেনেন না। মাঝে মধ্যে অনেকের মতোই আসতেন দেখা করতে। কোনও ঘনিষ্ঠতা নেই। একবার নাকতলার পুজোতে দেখেছিলেন। মুখোমুখি জেরায় “ঘনিষ্ঠ বান্ধবী”কে নিয়ে ইডি আধিকারিকদের সামনে এমনই মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থর এমন বয়ান শুনে তাজ্জব তদন্তকারীরা।
ইডির জেরাতে পার্থর আরও দাবি, অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটি সাউথ ও রথতলা ক্লাব টাউনের ফ্ল্যাটে পাওয়া কোটি কোটি টাকা, গয়না-সহ অন্যান্য সম্পত্তির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। ইডি সূত্রে খবর, এই গোটা জেরা প্রক্রিয়াটাই ভিডিঅগ্রাফি করে রাখা হয়েছে।
ইডির অভিযোগ, তদন্তে কোনও সাহায্য করছেন না পার্থ। তদন্তকে ভুল পথে চালোনার চেষ্টা করছেন। তথ্যগোপন করছেন তিনি। পাকাপোক্ত প্রমান, নথি, তথ্য ইডি পার্থর সামনে টু ধরলেও সবকিছুতে অস্বীকার করেছেন তিনি। এই তথ্য গোপনের চেষ্টার বিষয়টি আদালতে জানাবেন তদন্তকারীরা। আজ ফের আদালতে তোলা হবে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে।

 

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...