Saturday, June 27, 2026

জেলের মেঝেতে কম্বল পেতেই শুলেন পার্থ, অতিরিক্ত সুযোগ‑সুবিধার কোনও প্রশ্ন নেই

Date:

Share post:

এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডি হেফাজত শেষে আপাতত পার্থ চট্টোপাধ্যায়ের স্থান হয় প্রেসিডেন্সি জেলে আর তাঁর বিশেষ বান্ধবী অর্পিতার ঠাঁই পেয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে। আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে মহিলা জেলের বিশেষ সেলে একাই রয়েছেন অর্পিতা। ২৪ ঘণ্টার জন্য নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, আর পাঁচজন বন্দির মতোই রাখা হয়েছে পার্থকে। অতিরিক্ত সুযোগ‑সুবিধার কোনও প্রশ্ন নেই বলে প্রেসিডেন্সি জেল সূত্রে খবর। তবে শারীরিক কোনও সমস্যা হলে জেল হাসপাতালে দেখানো হবে। সেলে ঢোকার পরই চা খেতে চেয়েছিলেন। যদিও চায়ের সময় চলে গিয়েছে বলে তাঁর দেয় আর্জি রাখেনি জেল কর্তৃপক্ষ। রাতে অন্য বন্দিদের মতোই পার্থকে খেতে দেওয়া হয়েছে ডাল‑রুটি-সবজি। যে সেলে পার্থকে রাখা হয়েছে, সেখানে কোনও খাট নেই। মেঝেতেই কম্বল পেতে শুতে হয়েছে পার্থকে। তবে এই সেলে শৌচকর্মের জন্য কমোড রয়েছে।

জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ‌্যায়ের পাশের সেলে রয়েছেন জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতো। এই ওয়ার্ডের অন‌্যান‌্য সেলে রয়েছে কলকাতার মার্কিন দূতাবাসে হামলা চালানো কুখ‌্যাত জঙ্গি আফতাব আনসারি, জামালউদ্দিন নাসের। কয়েকজন মাওবাদী নেতাও পার্থর ওয়ার্ডে রয়েছে।

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...