Saturday, April 4, 2026

গল্ফগ্রিনে যুবকের রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের দাবি, হাইকোর্টে যাচ্ছে পরিবার

Date:

Share post:

গল্ফগ্রিনে যুবকের রহস্য মৃত্যুতে সিবিআই তদন্তের (CBI Investigation) দাবি পরিবারের। সোমবার, কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) যাচ্ছে তারা। পরিবারের অভিযোগ, পুলিশের মারেই মৃত্যু হয়েছে তাদের ছেলের। কিন্তু ওই যুবককে যে মাদকাসক্ত সেকথা জানিয়েছিল পরিবারই। দীপঙ্কর সাহার (Dipankar Saha) থানা থেকে বেরনোর ফুটেজ প্রকাশ করেছে পুলিশ (Police)। একই সঙ্গে কড়া পদক্ষেপ করেছে লালবাজার। ক্লোজ করা হয়েছে ২ পুলিশ কর্মী ও ১ সিভিক ভলেন্টিয়ারকে।

মৃতের পরিবারের অভিযোগ, ৩১ জুলাই দুপুর ২টোর সময় দীপঙ্করকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। রাতেই বাড়ি ফিরে আসেন দীপঙ্কর। শুক্রবার ভোরে এম আর বাঙুর মৃত্যু হয় বছর চৌত্রিশের দীপঙ্করের।

এই ঘটনায় ২ পুলিশকর্মী-সহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত দীপঙ্করের পরিবার। অভিযোগ অস্বীকার করলেও, FIR-এ নাম থাকায় ২ পুলিশ কর্মী গল্ফগ্রিন থানার সার্জেন্ট অমিতাভ তামাং, কনস্টেবল তৈমুর আলি এবং এক সিভিক ভলান্টিয়ার আফতাব মণ্ডলকে ক্লোজ করেছে লালবাজার। তবে, পুলিশের তদন্তে সন্তুষ্ট নয় মৃতের পরিবার। CBI তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে মৃতের পরিবার।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...