Friday, April 3, 2026

New Airlines: আকাশ পথে যাত্রা শুরু করল ‘আকাশ এয়ার’

Date:

Share post:

আকাশের বুকে এবার উড়ে যাবে আরও এক বিমান। আত্মপ্রকাশ করল ‘আকাশ এয়ার'(Akasa Air)। আজ রবিবার থেকেই শুরু হল উড়ান। গত ২২ জুলাই থেকে এই নতুন বিমান সংস্থার টিকিট বিক্রি শুরু হয়ে গেছিল। আপাতত আহমেদাবাদ, বেঙ্গালুরু, মুম্বই ও কোচির মধ্যেই বিমান চলাচল করবে এই সংস্থার। পরে পরিষেবা আরও বাড়বে বলেই জানা যাচ্ছে।

ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা (Rakesh Jhunjhunwala) গত বছরই নতুন এয়ারলাইন্স- এর ঘোষণা করে ছিলেন। প্রকাশ্যে আসে উড়ান সংস্থার নাম -‘আকাশ এয়ার’ (Akasa Air)। দেশের বিমান পরিচালন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation) জানিয়েছিল, আকাশ এয়ারের প্রথম বিমান জুন বা জুলাই মাসে কোম্পানির হাতে আসতে পারে। তবে সঙ্গে সঙ্গে বাণিজ্যিক উড়ান চালু করার নিয়ম নেই। নির্দিষ্ট নিয়ম মেনে বেশ কয়েকটি পরীক্ষামূলক উড়ানের পরেই ওই ছাড় দেওয়া হবে। সেই নিয়ম মেনেই এবার আগস্টেই শুরু হল পরিষেবা। এর আগে করোনা কালে বারবার ক্ষতির সম্মুখীন হয়েছে বিমান পরিষেবা। সাম্প্রতিক সময়ে নানা বিমান দুর্ঘটনার খবর শিরোনামে এসেছে। এবার ‘আকাশ এয়ার’ নতুন বাণিজ্য নীতি নিয়ে পথ চলা শুরু করল। বিমান সংস্থা জানিয়েছে সাধারণ মধ্যবিত্ত যাত্রীদের ক্ষেত্রে যথেষ্ট সাশ্রয়ী (Pocket friendly) হবে এই উড়ান পরিষেবা।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...