Saturday, April 4, 2026

কমনওয়েলথ গেমসের ফাইনালে পিভি সিন্ধু

Date:

Share post:

কমনওয়েলথ গেমসের ( Commonwealth Games) ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu)। রবিবার সেমিফাইনালে সিন্ধু হারালেন সিঙ্গাপুরের জিয়া মিন ইয়োকে। ম‍্যাচের ফলাফল ২১-১৯, ২১-১৭ । এই জয়ের ফলে কমনওয়েলথ গেমসে সোনার পদকের দিকে আরও এক ধাপ এগালেন টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) পদক জয়ী এই শাটলার।

এদিন সিন্ধু কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিলেন সিঙ্গাপুরের প্রতিযোগীর বিরুদ্ধে। ম‍্যাচের প্রথমে দুরন্ত লড়াই শুরু করেন ইয়োকে। তবে এরপরই কামব‍্যাক করেন সিন্ধু। প্রথম গেম সিন্ধু লড়াই করে ২১-১৮ জিতে নেয়। সিন্ধু প্রথম গেম জেতার পর দ্বিতীয় গেমেও চেঞ্জওভারে ১১-৯ এগিয়ে যান। শেষের দিকে ২১-১৭ করেন তিনি।

এই জয়ের ফলে এই নিয়ে দ্বিতীয়বার কমনওয়েলথ গেমসের সিঙ্গলসের ফাইনালে উঠলেন সিন্ধু।

আরও পড়ুন:রবিবার কমনওয়েলথে ভারতের সোনা জয়ের হ‍্যাটট্রিক, সোনার পদক জয় এল্ডহোস পল-নীতু-অমিত পঙ্ঘলের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...