Saturday, April 4, 2026

ডেঙ্গি নিয়ে সতর্ক প্রশাসন, নবান্নে রিপোর্ট পাঠাল রাজ্য স্বাস্থ্য দফতর

Date:

Share post:

ডেঙ্গি নিয়ে যথেষ্ট সতর্ক প্রশাসন। কলকাতা (Kolkata), হাওড়া-সহ রাজ্যের ১২টি পুরসভা এলাকায় ডেঙ্গি (Dengue) পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) রিপোর্ট পাঠাল রাজ্য স্বাস্থ্য দফতর। এ বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১০৪ জন। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, জ্বর এলেই ডেঙ্গি পরীক্ষা করাতে হবে। জল জমিয়ে যাতে না রাখা হয় সেদিকেও নজর দিতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্প্রে, ধোঁয়া, ফিনাইল দেওয়ার পাশাপাশি মারা হচ্ছে মশার লার্ভা।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা, হাওড়া-সহ রাজ্যের ১২ টি পুরসভা এলাকায় ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। তালিকায় রয়েছে বিধাননগর, বালি, পানিহাটি, কামারহাটি, আসানসোল, রাজপুর, সোনারপুর, টিটাগড়, রিষড়া এবং ইংরেজবাজার, শিলিগুড়ি (Siliguri)। গ্রামীণ অঞ্চলের ১৬ টি ব্লকেও উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে।

যে সব জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি সেই সব জেলাশাসকদের সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও এলাকা জুড়ে চালানো হচ্ছে সাফাই অভিযান ও সতর্কীকরণ। জ্বর এলেই ডেঙ্গি পরীক্ষা করার পরামর্শ আগেই দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। কোথায় কোথায় ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক, সেই তালিকা তৈরি করার নির্দেশও দিয়েছেন মেয়র।

 

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...