Friday, June 19, 2026

সর্ষের মধ্যেই ভূত! ঝাড়খণ্ডের ধৃত আইনজীবীর টাকা লেনদেনে জড়িত ইডির কর্তা!

Date:

Share post:

সর্ষের মধ্যেই ভূত! লক্ষাধিক টাকা সহ কলকাতা থেকে গ্রেফতার হওয়া ঝাড়খণ্ডের আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুলিশ সূত্রের খবর, আইনজীবীর সঙ্গে টাকা লেনদেনে যুক্ত ছিলেন ইডির এক আধিকারিক। পুলিশ জেরায় এমনটাই জানিয়েছেন ধৃত আইনজীবী।

আরও পড়ুন:SSKM-এ অনুব্রত, গরু পাচার কাণ্ডে CBI চার্জশিটে দেহরক্ষীর নাম

কলকাতা পুলিশ সূত্রের খবর, ধৃত আইনজীবীর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডেপুটি ডিরেক্টর ওই ইডি অফিসারের নাম সুবোধ কুমার। তিনি এই মুহূর্তে ওড়িশায় কর্মরত। ঝাড়খণ্ডে পোস্টিং থাকাকালীন তিনি আর্থিক লেনদেন নিয়ে মধ্যস্থতা করেছিলেন বলে অভিযোগ। রাঁচির আইনজীবী রাজীব কুমারকে গ্রেফতারির পর তাঁকে টানা জেরার পর উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই ওই ইডি অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছে কলকাতা পুলিশ।

জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই ইডি অফিসার সুবোধ কুমারকে আর্থিক প্রতারণা মামলায় জেরার জন্য নোটিস পাঠানো হয়েছে। তিনি এই মুহূর্তে ওড়িশায় রয়েছেন। আগামিকাল সেখানে গিয়েই কলকাতা পুলিশের একটি তদন্তকারী দল তাঁকে জেরা করবে। জেরায় নয়া কোনও তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, গতও রবিবার  রাতে প্রতারণার অভিযোগে কলকাতার এক শপিং মল থেকে ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমারকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৫০ লক্ষ টাকা। তিনি রাঁচির বাসিন্দা। ঝাড়খণ্ডে বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে বহু জনস্বার্থ মামলা করেছেন তিনি। মামলা করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধেও। এই ঘটনার ঠিক আগেই হাওড়ার পাঁচলা থেকে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে বিপুল অর্থ-সহ গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। ভিনরাজ্য থেকে কীভাবে এত টাকা আসছে আর তা কেনই বা আসছে ,তার কিনারা করতে তৎপর কলকাতা পুলিশ।

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...