Friday, June 19, 2026

SSKM-এ অনুব্রত, গরু পাচার কাণ্ডে CBI চার্জশিটে দেহরক্ষীর নাম

Date:

Share post:

গরুপাচার মামলায় আদালতে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করতে চলেছে। সোমবারই আসানসোল CBI আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে এই চার্জশিটে নাম রয়েছে অনু্ব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, বিকাশ মিশ্র ও আব্দুল লতিফের।

প্রসঙ্গত, অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের সোমবার সিবিআই হেফাজতে থাকার ৬০ দিন পূর্ণ হচ্ছে। সায়গল হোসেনকে জেরা করে একাধিক তথ্য উঠে এসেছে বলে দাবি করছেন তদন্তকারীরা। তাঁর কাছ থেকে ৪৫টি জমির ডিড-সহ কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। নাম থাকতে পারে বীরভূম জেলারই বেশ কয়েকজন ব্যবসায়ীর।

আবার এদিনই অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করেছে CBI. যদিও এদিন শারীরিক কারণে হাজিরা দিতে পারবেন না বলেই CBI-কে আগেই ই-মেইল করেছেন তাঁর আইনজীবী।

সোমবার দুপুর ১২টা নাগাদ চিনার পার্কের ফ্ল্যাট থেকে SSKM হাসপাতালে এসে পৌঁছেছেন। সূত্রের খবর, শারীরিকভাবে ভালো নেই তিনি। তাঁর গলায়, বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা বহুদিনের। এদিন SSKM হাসপাতালে অনুব্রত মণ্ডলের কিছু মেডিক্যাল টেস্টের জন্য একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। তাই তিনি নিজাম প্যালেসে যাবেন কিনা , তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে CBI চাইছে SSKM ঘুরে নিজাম প্যালেসে আসুন অনুব্রত। অন্যথায়, মঙ্গললবার ফের তাঁর নামে হাজিরার নোটিশ ইস্যু করা হবে।

আরও পড়ুন:ধর্ষ.ণের পর খুনের প্রবণতা বেড়েছে মৃত্যুদণ্ডের সাজার জন্য: বিতর্কিত মন্তব্য গেহলটের

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...