Thursday, June 18, 2026

প্রধান বিচাপতিই যথেষ্ট, রাজ্যপাল পদ তুলে দেওয়ার দাবিতে সরব শোভনদেব

Date:

Share post:

রাজ্যপাল পদ তুলে দেওয়ার দাবিতে ফের সরব তৃণমূল। সোমবার, বিধানসভায় (Assembly) তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee) রাজ্যপাল (Governor) পদ তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেন। তাঁর কথায়, “রাজ্যপাল পদ রাখার কোনও প্রয়োজন নেই। প্রধান বিচারপতিকে দিয়েই রাজ্যপালের কাজ চালানো যেতে পারে।“

শোভনদেব চট্টোপাধ্যায়ের মতে, আইনের বিষয় প্রধান বিচারপতি খুব ভালোই জানেন। তিনি রাজ্যেই থাকেন। সুতরাং তাঁকেই এই দায়িত্ব দিলে ভালো হয়। অকারণে রাজ্যপালের পদ রেখে জটিলতা ও খরচ বাড়ানো নিরর্থক।

এর আগে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী রাজ্যপালের পদ তুলে দেওয়ার পক্ষে আওয়াজ তোলেন। সেই তালিকায় এবার যোগ হলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রীও। পদে থাকাকালীন রাজ্য সরকারের সঙ্গে বারংবার সংঘাতে জড়িয়েছেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। এমনকী তাঁর অপসারণ চেয়ে একাধিকবার দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে। সেই সময় রাজ্যপাল পদের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন শাসকদল। সমর্থন জানায় অবিজেপি বিরোধীরাও। ধনকড় চলে যাওয়ার পরও এই পদের প্রয়োজনীতা নিয়ে ফের সওয়াল করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায়।

Related articles

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...