Thursday, June 18, 2026

অমানবিক ! ল্যাম্পপোস্টে বেধে বেধড়ক মার ছেলে ও পুত্রবধূর , মৃত বৃদ্ধ

Date:

Share post:

অমানবিক ! নিজের ছেলের হাতে বেধড়ক মার খেতে হবে, কখনও স্বপ্নেও ভাবেননি বৃদ্ধ। কিন্তু বাস্তবে তাই ঘটল। ভরদুপুরে এক বৃদ্ধকে ল্যাম্পপোস্টের সঙ্গে বেধে লাঠি দিয়ে বেধড়ক মারল তারই পরিবারের সদস্যরা। অনেক অনুনয় বিনয় করেছেন, তবুও মার থামে নি। শেষ পর্যন্ত প্রচণ্ড মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের।এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পরে যায়। এক অভিযুক্তকে গ্রেপতার করেছে পুলিশ।

ওড়িশার (Odisha) কোরাপুটের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম কুরশা মানিয়াকা। ছেলের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন তিনি। রাগের মাথায় ছেলের বাড়ির অ্যাসবেস্টসের ছাদ ভেঙে দিয়েছিলেন কুরশা। সেই অপরাধের শাস্তি দিতে কুরশার ছেলে বাবার গায়ে হাত দিতেও দ্বিধা করেনি।কী করেছে কীর্তিমান ছেলে? বাড়ির কাছেই ইলেকট্রিক পোলে বাবকে বেধে ফেলে কুরশারই ভাই, ছেলে এবং পুত্রবধূ।এরপরেই শুরু হয় বেধড়ক মার।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, অল্পবয়সী এক মহিলা এবং পুরুষ লাঠি হাতে ক্রমাগত মারছেন ওই বৃদ্ধকে। আরও দেখা যাচ্ছে, আঘাত সহ্য করতে না পেরে বাঁধা অবস্থাতেই বারবার পা সরিয়ে নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন কুরশা। কিন্তু তাতে মারের চোট আরও বেড়েছে। যন্ত্রণায় কুরশা বারবার চিৎকার করলেও মার থামায়নি দু’জন। প্রচণ্ড আঘাতের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ আসার আগেই মৃত্যু হয় বৃদ্ধের। তারপরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় তিন অভিযুক্ত। স্থানীয় বাসিন্দারাই কুরশার শেষকৃত্য করেন।

 

 

 

 

Related articles

অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার

আলিপুর আদালত চত্বরে বেনজির বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার, বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South...

অবিলম্বে বন্ধ হোক হকার উচ্ছেদ-হিংসা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার বৈঠকে দাবি শোভনদেব-কুণালদের

তিন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) সঙ্গে দেখা করে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে এলেন পাঁচ বিধায়কের প্রতিনিধি...

দিল্লিতে খুন বাঙালি মহিলা পরিচারিকা

ফের রাজধানীতে (Delhi) খুন বাঙালি মহিলা (Bangali Women Murdur)! দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায় ৪৫ বছরের পরিচারিকা মীনাকে...

যোগ দিবস উপলক্ষ্যে কলকাতায় ‘Run For Yoga’: ৩ দিনের কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর, নাম না করে কাকে নিশানা!

১২তম যোগ দিবসের কলকাতায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে ১৯ জুন রাজ্যজুড়ে হবে ম্যারাথন...