Thursday, June 18, 2026

সঙ্কেতের অস্ত্রোপচার, চিকিৎসার জন‍্য ৩০ লক্ষ‍ টাকা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের

Date:

Share post:

২০২২ কমনওয়েলথ গেমসে ( Commonwealth Games) ভারোত্তোলনে অল্পের জন্য সোনা জিততে পারেননি সঙ্কেত সারগার (Sanket Sargar)। ম‍্যাচ চলাকালীনই ডান হাতের কনুইয়ে চোট পান তিনি। কিন্তু তারপরেও ম‍্যাচ ছাড়েননি সঙ্কেত, খেলা চালিয়ে যান, আর শেষ পর্যন্ত রুপোর পদক জয় করেন তিনি। সঙ্কেতের হাতের চোট গুরুতর হওয়ায় অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকেরা। আর এবার সঙ্কেতের চিকিৎসার জন‍্য খরচ দিচ্ছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সঙ্কেতের অস্ত্রোপচারের জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

এদিন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “সঙ্কেতের চোটের পরে তাঁকে ব্রিটেনের চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। ভারত সরকার সঙ্কেতের চিকিৎসার খরচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সঙ্কেতের অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।”

ব্রিটেনের এক হাসপাতালে সঙ্কেতের অস্ত্রোপচার হয়েছে। এদিন সঙ্কেতের শারীরিক অবস্থার কথাও জানিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। বিবৃতিতে জানানো হয়েছে, “সঙ্কেতের শারীরিক অবস্থা স্থিতিশীল। ব্রিটেনের হাসপাতালে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন।”

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে ফাইনালে হার ভারতের, টুইটারে হরমনপ্রীতদের কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

 

Related articles

মেসিকাণ্ডে সাড়ে ৩ ঘণ্টা জেরা, অরূপকে ফের তলব পুলিশের

অবশেষে মেসিকাণ্ডের (Messi Incident) তদন্তে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার...

গ্রেফতারি পরোয়ানার মধ্যেই আদালতে স্বস্তি অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের

সিআইডির (CID) জারি করা ‘লুক আউট’ নোটিস, গ্রেফতারি পরোয়ানার মধ্যেই বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

হেলমেটেও রক্ষা নেই! দিনহাটায় ধৃত উদয়নকে লক্ষ্য করে ডিম-আক্রমণ

গ্রেফতারির পর দিনহাটায় (Dinhata) পা রাখতেই হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Former Minister Udayan Guha)। থানার...

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...