Thursday, June 18, 2026

ভর্তির প্রয়োজন নেই: জানাল SSKM, চিনার পার্কের বাড়িতে ফিরলেন অনুব্রত

Date:

Share post:

“অনুব্রতকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই”- সোমবার, বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandol) পরীক্ষা করে জানিয়ে দিলেন SSKM-এর চিকিৎসকরা। এদিন, তাঁকে পরীক্ষার পরে একথা জানায় অনুব্রতর চিকিৎসায় গঠিত ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড (Medical Board)। হাসপাতাল থেকে বেরিয়ে চিনার পার্কের (Chinar Park) বাড়িতে যান অনুব্রত।

গরু পাচার কাণ্ডে সোমবার বীরভূমের তৃণমূলের (TMC) জেলা সভাপতিকে তলব করে CBI। কিন্তু বেশ কিছুদিন ধরে অসুস্থ তিনি। অসুস্থতার কথা জানিয়ে সিবিআই-এর কাছে সময় চেয়ে একটি ইমেল করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। কিন্তু তাতেও নাছোড়বান্দা সিবিআই। অনুব্রতের মেলের উত্তরে CBI এদিনই তাঁকে এসএসকেএম থেকে সোজা নিজাম প্যালেসে তলব করা হয়।

এদিন, সকালে এসএসকেএমে হাসপাতালে যান অনুব্রত মণ্ডল। তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা হয়। তারপরেই তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়ে দেয়, ভর্তি রাখার প্রয়োজন নেই অনুব্রত। বিকেল সাড়ে তিনটে নাগাদ এসএসকেএম থেকে বেরিয়ে সোজা চিনার পার্কের বাড়িতে যান অনুব্রত। চিনার পার্কের বাড়িতে মিনিট পঁচিশ থেকে সেখান থেকে বীরভূমে রওনা হন অনুব্রত।

Related articles

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...

মৌলিক সঙ্গীত জগতকে বিকশিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাঘব-অনিন্দ্যদের

বাংলায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিনোদন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সকলেই দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ বজায় রাখার ব্যাপারে...

বিধানসভাতে ‘বাছাই’ নীতি, ব্রাত্য ‘জাগো বাংলা’-সহ একাধিক সংবাদমাধ্যম

অষ্টাদশ বিধানসভার (Legislative Assembly) প্রথম অধিবেশন শুরু হতেই সংবাদমাধ্যমের স্বাধীনতা (Press Freedom) নিয়ে বিতর্ক তুঙ্গে! বহুদিনের সংসদীয় প্রথা...

সিকিমের লাইফলাইনে ধস, দুর্ভোগে পর্যটক থেকে নিত্যযাত্রীরা

বর্ষার শুরুতেই ফের প্রকৃতির রোষের মুখে পড়ল পাহাড়ি যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টির জেরে সিকিমের (Sikkim) বিভিন্ন অংশে ভূমিধসের...