Thursday, June 18, 2026

পদ্ম শিবিরের সঙ্গে  দূরত্ব বাড়ছে, বিজেপি ছাড়তে পারেন নীতীশ

Date:

Share post:

গেরুয়া শিবিরের সঙ্গে জনতা দল (ইউ)-য়ের দূরত্ব ক্রমেই চওড়া হচ্ছে। দূরত্ব এতটাই যে রবিবারের নীতি আয়োগের বৈঠক এড়িয়ে যান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। মনে করা হচ্ছে নীতি (NITI Ayog) আয়োগের বৈঠকে না গিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে তিনি বুঝিয়ে দিলেন তাঁর মন কী চাইছে।

নীতীশের মন পেতে আসরে নামেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah )এবং দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (BJP chief JP Nadda )। আশ্বাস দেন, ২৪-য়ের লোকসভা নির্বাচনে বিহারে তাঁকে (নীতীশকে) ছাড়া আর কাউকেই মুখ করা হবে না। সেই আশ্বাসেও বরফ গলে জল হয়নি। সূত্রের খবর, দুই-একদিনের মধ্যেই নীতীশ কুমার বিজেপি শিবির ত্যাগের কথা জানাবেন।

জানা গিয়েছে, নীতীশ কুমার (Nitish Kumar) বিহারে একটি বিকল্প সরকার তৈরির চিন্তাভাবনা শুরু করেছেন। যে কংগ্রেসকে একসময় তিনি বিষাক্ত বলে মনে করতেন, বিকল্প সরকার গঠনে সেই দলকে জোটে সামিল করবেন।বিহারের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে খবর, রবিবারই কংগ্রেস সভানেত্রী সোনয়া গান্ধীকে ফোন করেন নীতিশ৷

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মঙ্গলবার জরুরী (party meeting) বৈঠক ডেকেছেন। বৈঠকে দলের সব সাংসদ, বিধায়কদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। মনে করা হচ্ছে মঙ্গলবারের বৈঠকেই নীতীশ কুমার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পরে আনুষ্ঠানিকভাবে বিজেপি (BJP) শিবির ত্যাগের কথা ঘোষণা করবেন। রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, বিজেপির সঙ্গ ত্যাগে মোদি-অমিত শাহ বেশ বিপাকেই পড়বেন।

 

 

 

 

Related articles

গ্রেফতারি পরোয়ানার মধ্যেই আদালতে স্বস্তি অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের

সিআইডির (CID) জারি করা ‘লুক আউট’ নোটিস, গ্রেফতারি পরোয়ানার মধ্যেই বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

হেলমেটেও রক্ষা নেই! দিনহাটায় ধৃত উদয়নকে লক্ষ্য করে ডিম-আক্রমণ

গ্রেফতারির পর দিনহাটায় (Dinhata) পা রাখতেই হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Former Minister Udayan Guha)। থানার...

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...