Thursday, June 18, 2026

কমনওয়েলথ গেমসে ফাইনালে হার ভারতের, টুইটারে হরমনপ্রীতদের কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

Date:

Share post:

কমনওয়লথ গেমসের ( Commonwealth Games) ফাইনালে উঠেও সোনার পদক হাতছাড়া। অস্ট্রেলিয়ার (Australia) কাছে ৯ রানে হেরে সোনার জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় ভারতের (India)। অজিদের বিরুদ্ধে ফাইনালে ভারতের এই হার মেনে নিতে পারছেন না বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। টুইটার হরমনপ্রীত কৌরদের শুভেচ্ছা জানালেও, তিনি মনে করেন এই ম‍্যাচ হরমনপ্রীতদের হাতে ছিল। সেখান থেকে এই ম‍্যাচ হারায় হতাশা আরও বেশি হবে ভারতীয় দলের।

এই নিয়ে টুইটারে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন,” রুপো জেতার জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা। কিন্তু ওরা হতাশ হয়ে দেশে ফিরবে। কারণ খেলা ওদের হাতে ছিল।”

রবিবার কমনওয়েলথ গেমসে ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। দুর্দান্ত লড়াই করেও শেষ রক্ষা করতে পারেননি শেফালী ভর্মা, স্মৃতি মান্ধনারা। গেমসের ফাইনালে অজিদের কাছে ৯ রানে হারে টিম ইন্ডিয়া। দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৬৫ রান করেন তিনি। এই হারের ফলে শেষপর্যন্ত রুপোতেই সন্তুষ্ট থাকতে হলো ভারতের প্রমিলা ব্রিগেডকে।

আরও পড়ুন:India Team: স্বপ্নভঙ্গ, কমনওয়েলথ গেমসে সোনা জয় হয়নি, তবুও দলের খেলায় গর্বিত হরমনপ্রীত কৌর

 

Related articles

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...

অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার

আলিপুর আদালত চত্বরে বেনজির বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার, বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South...

অবিলম্বে বন্ধ হোক হকার উচ্ছেদ-হিংসা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার বৈঠকে দাবি শোভনদেব-কুণালদের

তিন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) সঙ্গে দেখা করে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে এলেন পাঁচ বিধায়কের প্রতিনিধি...

দিল্লিতে খুন বাঙালি মহিলা পরিচারিকা

ফের রাজধানীতে (Delhi) খুন বাঙালি মহিলা (Bangali Women Murdur)! দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায় ৪৫ বছরের পরিচারিকা মীনাকে...