Thursday, June 18, 2026

ফিরলেন পরিচালকের মেয়ে: পরিবারের তরফ থেকে জানানো হল অন্তিম যাত্রার সূচি

Date:

Share post:

পরিবারের তরফ থেকেই অনিবার্য কারণে বৃহস্পতিবার পরিচালক অনীক দত্তের শেষযাত্রা বাতিল করা হয়েছিল। এবার স্ত্রী সন্ধি দত্ত ও মেয়ে রাই জানালেন শুক্রবার সেই অন্তিম যাত্রার আয়োজন করা হয়েছে। সকলের শ্রদ্ধা জানানোর জন্য নিউ থিয়েটার্সে (New Theaters-1) রাখা থাকবে তাঁর দেহ।

ছাঁদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু ‘অপরাজিত’ পরিচালক অনীক দত্তের। মৃত্যুর কারণ আত্মহত্যা বলে পুলিশের প্রাথমিক তদন্তে প্রকাশ্যে এসেছে। পরিচালক অসুস্থতা জনিত অবসাদেও ছিলেন বলে পরিচিত মহলে প্রকাশ। তবে তিনদিন আগেও সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ অনীক দত্তর (Anik Dutta) এই পদক্ষেপে স্তম্ভিত সিনেমাপাড়া। রাজ্য সরকারের তরফে নন্দনে শেষ শ্রদ্ধার মাধ্যমে তাঁর অন্তিম যাত্রার (last rites) আয়োজন করা হয়েছিল। তবে পরিবারের অনুমতিক্রমে তা হবে বলেও জানিয়েছিলেন অভিনেতা বিধায়ক রুদ্রনীল ঘোষ।

পরিচালকের কন্যা রাই-এর উদ্দেশ্যে তিনি তাঁর সুইসাইড নোটটি লিখেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিনই শহরে ফিরেছেন তিনি। সোজা গিয়েছিলেন পিস ওয়ার্ল্ডে। তাঁর ইচ্ছাতেই শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হবে। স্ত্রী ও মেয়ের তরফ থেকে একটি বার্তায় জানানো হয়েছে, শুক্রবার বেলা ১১.৩০ থেকে ১২.৩০ পরিচালকের দেহ শায়িত থাকবে নিউ থিয়েটার্সের (New Theaters-1) তিন নম্বর ফ্লোরে। পরিচিত, অনুরাগীরা সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন।

আরও পড়ুন : অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

বর্তমানে তাঁর দেহ সংরক্ষিত রয়েছে পিস ওয়ার্ল্ডে। শুক্রবার শ্রদ্ধা জানানোর পরে কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হবে তাঁর অন্তিম সংস্কার। সেক্ষেত্রে রাজ্য সরকারের পরিকল্পনা মতো নন্দনে শ্রদ্ধা জানানোর পর্বটি বাতিল হচ্ছে কি না, তা জানা যায়নি এখনও।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...