Friday, June 19, 2026

India Team: স্বপ্নভঙ্গ, কমনওয়েলথ গেমসে সোনা জয় হয়নি, তবুও দলের খেলায় গর্বিত হরমনপ্রীত কৌর

Date:

Share post:

আবারও স্বপ্নভঙ্গ। আবরও ফাইনালে উঠে ট্রফি হাতছাড়া ভারতীয় মহিলা দলের ( Indian Cricket Team)। রবিবার কমনওয়েলথ গেমসে ( Commonwealth Games) হরমনপ্রীত কৌরদের ( Harmanpreet Kaur) হল না সোনা জয়। কমনওয়েলথ গেমসে ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) কাছে হেরে যায় ভারত। দুর্দান্ত লড়াই করেও শেষ রক্ষা করতে পারলেন না শেফালী ভর্মা, স্মৃতি মান্ধনারা। গেমসের ফাইনালে অজিদের কাছে ৯ রানে হারল টিম ইন্ডিয়া। দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৬৫ রান করলেন তিনি। এই হারের ফলে শেষপর্যন্ত রুপোতেই সন্তুষ্ট থাকতে হলো ভারতের প্রমিলা ব্রিগেডকে। তবে ফাইনালে দল হারলেও দলের খেলায় গর্বিত ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। বললেন, মেয়েরা যেভাবে লড়াই করেছে, তাতে আমি গর্বিত।

সাংবাদিক সম্মেলনে হরমনপ্রীত বলেন,”আমরা যেভাবে খেলেছি তাতে আমি খুশি এবং সন্তুষ্ট। আমি জানি আমরা সোনার পদক জয়ের খুব কাছাকাছি ছিলাম। কিন্তু হয়নি, আমরা লড়াই করেছি। আমাদের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। এই প্রথম আমরা এই টুর্নামেন্টে খেলতে পেরেছি। এবং আমরা রুপোর পদক জিতে খুশি।”

এরপাশাপাশি তিনি আরও বলেন,”পদক এমন একটি জিনিস যা দেশবাসীকে অনুপ্রাণিত করবে। তারা ক্রিকেট খেলা শুরু করতে পারবে এই পদক দেখে। দল হিসেবে আমরা তরুণীদের অনুপ্রাণিত করতে চাই। এই প্ল্যাটফর্মে ভালো খেলায় দেশের অনেকে অনুপ্রাণিত হবেন বলে আমি আশা করি।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...