Friday, June 19, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) কমনওয়েলথ গেমসে ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল ভারত। দুর্দান্ত লড়াই করেও শেষ রক্ষা হল না। হরমনপ্রীত কৌরের দল হারল ৯ রানে। অধিনায়ক হরমন নিজে ৬৫ রানের দুরন্ত ইনিংস খেললেন। এই হারের ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল টিম ইন্ডিয়াকে।

২) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম‍্যাচেও জয় ভারতের। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ৮৮ জিতল টিম ইন্ডিয়া। সিরিজের ফলাফল ৪-১। শেষ ম‍্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া।

৩) কমনওয়েলথ গেমসে ফের সোনা জয় ভারতের। টেবিল টেনিসে মিক্সড ডাবলসে ভারতের হয়ে সোনা জিতলেন অচন্ত্য শরৎ কমল এবং শ্রীজা আকুলা। এই প্রথমবার এই ইভেন্টে ইতিহাসে সোনা পেল ভারত।

৪) রবিবার কমনওয়েলথ গেমসে মহিলা বক্সিং-এ ৫০ কেজি বিভাগে সোনার পদক জিতলেন নিখাত জারিন। ফাইনালে তিনি হারালেন নর্দান আয়ারল্যান্ডের কার্লি এমসি নাউলকে।

৫) রবিবার পুরুষদের ট্রিপল জাম্পে প্রথমবার সোনা জয় ভারতের। কমনওয়েলথ গেমসে ট্রিপল জাম্পে সোনা জিতে  নজির গড়লেন ভারতীয় অ্যাথলিট এল্ডহোস পল। রবিবার ১৭.০৩ মিটার জাম্প দিয়ে গোটা বিশ্বকে চমকে দিলেন তিনি।

৬) রবিবার বক্সিং থেকেও সোনার পদক ঘরে তুলল ভারত। বক্সিং থেকে মেয়েদের ৪৮ কেজি বিভাগে সোনা জিতলেন নীতু ঘানঘাস। পুরুষদের ৫১ কেজি বিভাগে সোনা জয় অমিত পঙ্ঘলের।

৭) ১৬ বছর পর কমনওয়েলথ গেমসে পদক জিতল ভারতীয় হকি মহিলা দল। রবিবার গেমসে প্রথম ব্রোঞ্জ পদক জিতল সবিতা পুনিয়ারা। রুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ডের মেয়েদের শুট আউটে ২-১ হারিয়ে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতল ভারতের মেয়েরা।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে ফের সোনা জয় ভারতের, সোনার পদক জয় নিখাত জারিনের

 

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...