Saturday, June 20, 2026

শিক্ষামন্ত্রী-SSC চাকরিপ্রার্থী বৈঠক ইতিবাচক, ব্রাত্য জানালেন মুখ্যমন্ত্রী-সরকার সহানুভূতিশীল

Date:

Share post:

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে SSC চাকরিপ্রার্থীদের বৈঠক মোটের উপর ইতিবাচক। সোমবার বিকাশ ভবনে ঘন্টাখানেকের বেশি সময় বৈঠকের পর বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন SSC আন্দোলনকারীদের অন্যতম মুখ শহিদুল্লা। তিনি বলেন,“আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে এদিন পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আমারা ৮জন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলাম। মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের সদর্থক আলোচনা হয়েছে। মেধাতালিকাভুক্ত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রার্থীদের সমস্ত কিছু খতিয়ে দেখে দ্রুত নিয়োগের ব্যবস্থা করার বিষয়ে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী।”

তাহলে কি আপনারা আন্দোলন তুলে নিচ্ছেন? এ প্রশ্নের উত্তরে শহিদুল্লা জানান, “নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান চলবে।” কোনও আইনি জটিলতা কি নিয়োগের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে? শহিদুল্লার সাফ জবাব, “আমাদের নিয়োগের ক্ষেত্রে কোনও আইনি জটিলতা নেই।”

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “সরকারিভাবে প্রথমবার এই বৈঠক হয়েছে। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক। আমরা এ বিষয়ে আন্তরিক। তবে আইনি দিক খতিয়ে দেখে সমস্ত ব্যবস্থা করা হবে। সবকিছু আমাদের হাতে নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। সরকার ও মুখ্যমন্ত্রীর চাকরি প্রার্থীদের প্রতি সহানুভূতি আছে। আমাদের দিক থেকে যতটা সম্ভব করা হবে। নতুন করে পোস্ট বাড়াতে হলে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার অনুমতি লাগবে।”

ঠিক কত সংখ্যক পোস্ট এখনও পর্যন্ত নিয়োগের জন্য রয়েছে? শিক্ষামন্ত্রী জানান, “কোনও সংখ্যা এই মুহূর্তে সঠিকভাবে বলা সম্ভব নয়। SSC কর্তৃপক্ষকে বলেছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।”

তবে এদিন ব্রাত্য বসু স্পষ্ট করেন, তাঁরা চাকরি প্রার্থীদের প্রতি সহানুভূতিশীল। আলোচনা এগোচ্ছে। কিন্তু এখনই কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। নিয়োগ জট কিভাবে খুলবে এখনই বলা যাচ্ছে না। তবে এই জট খুলতে সরকার সম্পূর্ণরূপে উদ্যোগী। সার্ভার রুম না খোলা পর্যন্ত সঠিক সংখ্যা SSC’র পক্ষেও বলা সম্ভব হচ্ছে না। পুরো বিষয়টি যাতে স্বচ্ছতার সঙ্গে হয়ে থাকে সেই বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।”

এদিকে নিয়োগ না পাওয়া পর্যন্ত চাকরিপ্রার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন তাঁদের অবস্থান ধর্ণা চলবে। এ প্রসঙ্গে ব্রাত্য বসুর প্রতিক্রিয়া, “আন্দোলন করা না করা ওদের গণতান্ত্রিক অধিকার।”

প্রসঙ্গত, মেধা তালিকার ভিত্তিতে নিয়োগের দাবিতে ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ৫০০ দিনেরও বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভ করছেন ২০১৬ সালের এসএসসি চাকরি প্রার্থীরা। গত ২৯ জুলাই ক্যামাক স্ট্রিটের দফতরে চাকরিপ্রার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই জানা যায়, আগামী ৮ আগস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করবেন এসএসসি আন্দোলনকারীদের প্রতিনিধিরা। সেই মতোই এদিন রাজ্য শিক্ষা দফতর বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ শিক্ষা দফতরের সংশ্লিষ্ট আধিকারিকরা।

 

 

 

 

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...