Thursday, June 18, 2026

রামায়ণ নিয়ে কুইজ প্রতিযোগিতায় জয়ী দুই মুসলিম ছাত্র !

Date:

Share post:

হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ নিয়ে আয়োজিত একটি কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দুই মুসলিম ছাত্র। দুজনেই ওই প্রতিযোগিতায় জয়ী হয়েছেন।একটি প্রকাশনী সংস্থা আয়োজন করেছিল প্রতিযোগিতাটি। যেখানে রামায়ণের কাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হবে। অনেকেই অংশগ্রহণ করছিলেন। তবে তাঁদের মধ্যে পাঁচ জনকে জয়ী হিসেবে বেছে নেওয়া হয়। ওই পাঁচজনের মধ্যেই ছিলেন এই দুই ছাত্র।

দুই প্রতিযোগীর এক জনের নাম মহম্মদ বশিথ, আর এক জন এম মহম্মদ জবির পিকে। দুজনেই কেরলের মলপ্পুরমে থাকেন। পড়াশোনাও একই কলেজে। দুজনেই জানিয়েছেন, ছোট থেকেই তাঁরা রামায়ণ, মহাভারতের কথা শুনেছেন। পরে পড়েছেন। ভাল লেগেছে। তবে ইদানিং তাঁরা সেই পাঠ আরও বিশদে নিচ্ছেন। কেন না তাঁদের কলেজের পড়াশোনার বিষয় ও এটিই।

দুজনেই মনে করেন ভারতের বাসিন্দা হিসেবে রামায়ণ – মহাভারত জানা জরুরি। কেন না এ থেকে ভারতের সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়।দুই মুসলিম ছাত্রের রামায়ণের কুইজ জেতার এই খবর অবশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সে প্রসঙ্গে তাঁদের কাছে জানতে চাওয়া হলে দুজনেই বলেন, “অন্য ধর্মের ধর্ম গ্রন্থ পড়ার ব্যাপারেও আমরা সমান উৎসাহী। কারণ প্রত্যেক ধর্মগ্রন্থই মানুষকে ভালোবাসার কথা বলে, উদারতার কথা বলে।”

 

 

 

Related articles

অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার

আলিপুর আদালত চত্বরে বেনজির বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার, বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South...

অবিলম্বে বন্ধ হোক হকার উচ্ছেদ-হিংসা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার বৈঠকে দাবি শোভনদেব-কুণালদের

তিন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) সঙ্গে দেখা করে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে এলেন পাঁচ বিধায়কের প্রতিনিধি...

দিল্লিতে খুন বাঙালি মহিলা পরিচারিকা

ফের রাজধানীতে (Delhi) খুন বাঙালি মহিলা (Bangali Women Murdur)! দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায় ৪৫ বছরের পরিচারিকা মীনাকে...

যোগ দিবস উপলক্ষ্যে কলকাতায় ‘Run For Yoga’: ৩ দিনের কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর, নাম না করে কাকে নিশানা!

১২তম যোগ দিবসের কলকাতায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে ১৯ জুন রাজ্যজুড়ে হবে ম্যারাথন...