Friday, June 26, 2026

লক্ষ‍্য’র লক্ষ‍্যপূরণ, কমনওয়েলথ গেমসে জিতলেন সোনা

Date:

Share post:

কমনওয়েলথ গেমসে ( Commonwealth Games) ব‍্যাডমিন্টনে ফের সোনা জয় ভারতের (India)। সোমবার গেমসে পিভি সিন্ধু (PV Sindhu) পর ভারতকে সোনা এনে দিলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। পিছিয়ে থেকেও কমনওয়েলথ গেমসে সোনা জয় লক্ষ্যর। ফাইনালে তিনি হারালেন মালয়শিয়ার শাটলার ইয়ংকে। ম‍্যাচের ফলাফল ১৯-২১, ২১-৯, ২১-১৬ ।

প্রথম থেকেই প্রত্যেক পয়েন্টের জন্য লড়তে দেখা যায় লক্ষ্য সেন ও মালয়শিয়ার শাটলার ইয়ংকে। প্রথম গেমে পিছিয়ে পড়েও দারুণভাবে লড়াইয়ে ম‍্যাচে ফিরে আসেন লক্ষ্য। দ্বিতীয় গেমে দারুণভাবে এগিয়ে যান লক্ষ্য। ইয়ংকে কার্যত নাস্তানাবুদ করে ৯-২১ ব্যবধানে জিতে নেন লক্ষ্য। আনফোর্সড এরর কম করে দ্বিতীয় গেমে বাজিমাত করেন ভারতীয় এই শাটলার।

তৃতীয় গেমের শুরুতেই দুই পয়েন্ট হারিয়ে বসেন লক্ষ্য। ফের কামব্যাক করেন তিনি। দ্বিতীয় পয়েন্টের লড়াইয়ে লম্বা র‍্যালি হয়। যদিও শেষ হাসি হাসেন লক্ষ্য। ফের লম্বা র‍্যালিতে পঞ্চম পয়েন্টও তুলে নেন ভারতীয় শাটলার। তৃতীয় গেমে ১৯-১৪ ব্যবধানে এগিয়ে রান লক্ষ্য।  সেখান থেকে পরপর দুই পয়েন্ট তুলে লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও পারেননি ইয়ং।

আরও পড়ুন:স্বপ্নপূরণ, কমনওয়েলথ গেমসে সোনা জয় সিন্ধুর

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...