Thursday, June 18, 2026

স্বপ্নপূরণ, কমনওয়েলথ গেমসে সোনা জয় সিন্ধুর

Date:

Share post:

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে সোনা জয় পিভি সিন্ধুর (PV Sindhu)। ফাইনালে তিনি হারালেন কানাডার মিশেল লি-কে। ম‍্যাচে ফলাফল ২১-১৫, ২১-১৩। এই প্রথম কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতলেন ভারতীয় এই শাটলার।

কমনওয়েলথ গেমসে ভারতকে সোনা এনে দিলেন পিভি সিন্ধু। প্রথম সেটে কানাডার মিশেল লিকে ২১-১৫ ব্যবধানে হারিয়ে দেন ভারতের শাটলার। টোকিও অলিম্পিক্সে সোনা জিততে না পারলেও কমনওয়েলথে সোনা জিতলেন ভারতের এই তারকা শাটলার। দ্বিতীয় সেটে দারুণ লড়াই করেন দু’জনই। তবে শেষ হাসি হাসেন ভারতের শাটলারই। ২১-১৩ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে চ্যাম্পিয়ন হন সিন্ধু।

বাঁ পায়ে হাল্কা চোট নিয়েই খেলতে নেমেছিলেন সিন্ধু। দ্বিতীয় গেমে বড় র‍্যালি শেষ হওয়ার পর হাঁটু ধরে ঝুঁকে পড়তে দেখা যায় তাঁকে। তবে সেই সমস্যা কিছুক্ষনের মধ্যেই কাটিয়ে ওঠেন সিন্ধু। একের পর এক পয়েন্ট তুলে নিতে থাকেন তিনি। নিখুঁত প্লেসিং, বিপক্ষের একাধিক আনফোর্স এরের সুযোগ নিয়ে পয়েন্ট জিততে থাকেন ভারতের শাটলার।

এই প্রথম কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে সোনা জিতলেন সিন্ধু। বিশ্বের ১৩ নম্বর মিশেল ২০১৪ গ্লাসগো অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। তবে এখনও অলিম্পিক্সে পদক নেই কানাডিয়ান শাটলারের। তাই কমনওয়েলথ গেমসের ফাইনালে সব মিলিয়ে কিছুটা এগিয়ে থেকেই লড়াইয়ে নেমেছিলেন সিন্ধু। দুই জনের মধ্যে বারবারই লম্বা র‍্যালি হয়। তবে স্নায়ুর চাপ সামলাতে পারেননি মিশেল। বারবার ভুল করতে থাকেন। সেই সুযোগকেই কাজে লাগান ভারতীয় শাটলার।

এর আগে ২০১৪ কমনওয়েলথ সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন সিন্ধু। ২০১৮ গোল্ড কোস্টেও সোনা জিততে পারেননি তিনি। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। অলিম্পিক্সে দুটি পদক জিতলেও সোনা জেতা হয়নি তাঁর। বিশ্ব চ্যাম্পিয়নশিপে যদিও সোনা জিতেছেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপ সিঙ্গলসে মোট পাঁচটি পদক রয়েছে তাঁর।

আরও পড়ুন:সঙ্কেতের অস্ত্রোপচার, চিকিৎসার জন‍্য ৩০ লক্ষ‍ টাকা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের

 

Related articles

বিধানসভাতে ‘বাছাই’ নীতি, ব্রাত্য ‘জাগো বাংলা’-সহ একাধিক সংবাদমাধ্যম

অষ্টাদশ বিধানসভার (Legislative Assembly) প্রথম অধিবেশন শুরু হতেই সংবাদমাধ্যমের স্বাধীনতা (Press Freedom) নিয়ে বিতর্ক তুঙ্গে! বহুদিনের সংসদীয় প্রথা...

সিকিমের লাইফলাইনে ধস, দুর্ভোগে পর্যটক থেকে নিত্যযাত্রীরা

বর্ষার শুরুতেই ফের প্রকৃতির রোষের মুখে পড়ল পাহাড়ি যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টির জেরে সিকিমের (Sikkim) বিভিন্ন অংশে ভূমিধসের...

প্রায় আড়াই যুগ পর ভারতীয় ফুটবলারের গোল বিশ্বকাপে, চর্চায় ম্যাক্সিমিলিয়ানো

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (Fifa Football WC) কখনও অঘটন কখনও ভীষণ কাঙ্খিত ফলাফল। ব্রাজিল- পর্তুগাল যখন আটকে যাচ্ছে,...

WBJEEB-র ফল প্রকাশ, মেধা তালিকার প্রথম দশে কলকাতার জয়জয়কার

পরীক্ষা হওয়ার মাত্র ২৫ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৬-এর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEEB)। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক করে ফল...