Thursday, June 18, 2026

জাদুঘরের গুলিকাণ্ডে ‘অনুতপ্ত’ অভিযুক্ত CISF জওয়ান

Date:

Share post:

শনিবার ভরসন্ধেয় পার্ক স্ট্রিট জাদুঘরে গুলিকাণ্ডে রীতিমত আতঙ্ক ছড়ায় শহরের প্রাণকেন্দ্রে। CISF জওয়ান অক্ষয়কুমার মিশ্রের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় একজনের! আহত হন আরও এক! আচমকা কেন সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালালেন ঘাতক জওয়ান? কেন আইন তুলে নিলেন নিজের হাতে? গ্রেফতারের পর থেকেই অক্ষয়কে বারবার এই একই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।

আরও পড়ুন:ভর্তির প্রয়োজন নেই: জানাল SSKM, চিনার পার্কের বাড়িতে ফিরলেন অনুব্রত

পুলিশের দাবি, জেরায় অক্ষয় জানিয়েছেন মাথা গরম হয়েই এইকাজ করেছেন তিনি। তবে গুলিকাণ্ডে অনুতপ্ত অভিযুক্ত CISF জওয়ান অক্ষয়কুমার মিশ্র।  ধৃত জওয়ান জেরায় জানিয়েছেন কাজটা খারাপ হয়েছে। করা উচিত হয়নি। মাথা গরম করেই যে ভয়ানক ঘটনা ঘটিয়েছেন তাও স্বীকার করেছেন তিনি।

অক্ষয় এও জানিয়েছেন, কোম্পানি হাবিলদার মাস্টার পদে থাকায় তাঁর দায়িত্ব ছিল রোলকলের সময় বাকিদের একত্রিত করা। শনিবার সেই কাজই করছিলেন তিনি। কিন্তু ৫-৬ জন ছাড়া রোলকলের সময় কেউ হাজির না হওয়ায়, তাঁকে সবার সামনে বকেন ইন্সপেক্টর। তাতেই আত্মসম্মানে লাগে অক্ষয়ের। এরপরই নিমেষে ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট কমাডান্টকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ধৃত CISF জওয়ানকে জেরায় উঠে আসা তথ্যের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...