Monday, April 6, 2026

একটাই দল একটাই নেত্রী, কোনও উপদল বরদাস্ত নয়, দুই জেলা নেতৃত্বকে বার্তা অভিষেকের

Date:

Share post:

পাখির চোখ ২০২৪ লোকসভা ভোট। তার আগে বছর পেরোলেই রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট। সংগঠনকে নতুন করে ঢেলে সাজাতে তার আগে একের পর এক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি বার্তা তিনি দলের সকলকে দিচ্ছেন, তা হল পঞ্চায়েত ভোটে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে হবে। কোনওরকম গাজোয়ারি চলবে না। টিকিট বন্টনের ক্ষেত্রেও স্বচ্ছতা রাখতে হবে। byদলের মধ্যে দলবাজি চলবে না।এবার কোচবিহার ও নদিয়া জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকেও সাংগঠনিক নেতা ও দলের বিভিন্নস্তরের জনপ্রতিনিধিদের স্বচ্ছতার সঙ্গে সংগঠন করার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের আরও বার্তা, জেলাস্তরে দলীয় নেতৃত্বকে একজোট হয়ে কাজ করতে হবে। দল একটাই। নেত্রী একটাই। কোনও উপদল করা যাবে না।সকলের উপর দলের নজর রয়েছে। কোনওরকম দুর্নীতির বরদাস্ত করা হবে না, সে যত বড় নেতা হন না কেন। প্রসঙ্গত,

নদিয়ার বৈঠকে দুই দলীয় বিধায়ক তাপস সাহা ও মানিক ভট্টাচার্যকে দেখা যায়নি বলেই খবর।

অন্যদিকে, কোচবিহারে জেলা নেতৃত্বকেও কড়া বার্তা দিয়েছেন অভিষেক। একটি নির্দিষ্ট জেলা দলীয় কার্যালয় করতে বলেছেন এতদিন সেখানে জেলার কেন্দ্রীয় কোনও নির্দিষ্ট কোনও কার্যালয় ছিল না বলেই জানা গিয়েছে।

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...