Monday, April 6, 2026

বড় মাছ ছোট মাছকে গিলে খাচ্ছিল, বুমেরাং হয়েছে! বিহার পালাবদল নিয়ে মন্তব্য সুখেন্দুশেখরের

Date:

Share post:

“ইতিহাস বলছে, পূর্ব ভারত দিল্লির কাছে কোনওদিন বশ্যতা স্বীকার করেনি। বিহারে তৃণমূলের এখনও কোনও সাংগঠনিক উপস্থিতি নেই। তবে বিহারের এই রদবদলে বাংলার মানুষ খুশি হবেন। আসলে বিজেপির সঙ্গে জোটে কেউ টিকতে পারবে না। ওরা বড় মাছ, ছোট মাছকে গিলে খাচ্ছে। নতুন মৃগয়াক্ষেত্র হয়েছে অসম। সেখান থেকে অপারেট হচ্ছে এইসব কীর্তি কারবার। বিজেপি আঞ্চলিক দলের অস্তিত্ব বিপন্ন করতে চায়। ঘুরপথে সব দখল করাটাই বিজেপির উদ্দেশ্যে। এবার বুমেরাং হয়ে গিয়েছে।” বিহারের রাজনৈতিক পালাবদলকে এভাবেই ব্যাখ্যা করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।

আজ, মঙ্গলবার NDA দীর্ঘদিনের জোটসঙ্গী নীতিশ কুমার বিহারের রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দেন। দলের সাংসদ-বিধায়কদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নীতিশ কুমার। রাজভবন থেকে বেরিয়েই তিনি লালু প্রসাদ যাদবের বাসভবনে যান। এবার বিজেপিকে ব্রাত্য করে বিহারে তৈরি হতে চলেছে “মহাজোট” সরকার। বলা যায়, মহারাষ্ট্রের বদলা হয়ে গেল বিহারে।

এ প্রসঙ্গে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে সুখেন্দুশেখর রায় বলেন, “বিজেপির মতো জোটসঙ্গী থাকলে কোনও রাজনৈতিক দলই নিশ্চিন্তে থাকতে পারে না। অস্তিত্ব সঙ্কটে ভুগবে। আসলে বিজেপি কোনও আঞ্চলিক দলের অস্তিত্বেই বিশ্বাস করে না। ওরা সব আঞ্চলিক দলকে শেষ করে দিতে চায়। সেটা তাঁদের জোটসঙ্গী হলেও। বিজেপি জোটে কোনও দল থাকতে পারে না। অবিজেপি রাজ্যগুলির নির্বাচিত সরকার ফেলে দেওয়া তাদের লক্ষ্য। তার জন্য কোটি কোটি টাকার খেলা। তাই বিহারে বিজেপিকে মোক্ষম জবাব দিতে এই ধরনের কিছু একটা ঘটবে সেটা প্রত্যাশিতই ছিল।”

আরও পড়ুন- দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান: মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে বর্ণাঢ্য মহামিছিলে হাঁটবেন ইউনেস্কোর ২ প্রতিনিধি

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...