Monday, March 23, 2026

Indian Railway: আগামী ১৫ ই আগস্ট থেকে নতুন রুটে দার্জিলিং মেল

Date:

Share post:

স্বাধীনতা দিবসে (Independence day) ভারতীয় রেলে (Indian railways) পরিবর্তন। বদলে যাচ্ছে দার্জিলিং মেলের (Darjeeling Mail) রুট। যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য এবার সুখবর। দার্জিলিং মেলের যাত্রাপথকে আরও দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। সেইমতো এই ১৫ই অগস্ট থেকে শুধুমাত্র জলপাইগুড়ি গিয়ে থেমে যাবে না দার্জিলিং মেলের চাকা। এবার তা গড়াবে কোচবিহারের হলদিবাড়ি (Haldibari)পর্যন্ত।

বর্ষায় পাহাড়ের রূপ অতি সুন্দর। তাই এইসময় পর্যটকদের প্রিয় ডেসটিনেশন শৈল শহর দার্জিলিং। যারা ট্রেনে করে পৌঁছে যেতে চান পাহাড়ের দেশে, তাঁদের সুবিধা দিতে এবার পরিষেবাকে আরও বাড়াল ভারতীয় রেল। এর ফলে উত্তরবঙ্গবাসীর সুবিধা হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। যারা তরাই বা ডুয়ার্সের দিকে যেতে চান, সেক্ষেত্রে এই ট্রেনের নতুন যাত্রা পথ তাদেরকে সুবিধা দেবে। রেল বোর্ডের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়া হয়েছে আগামী ১৫ই অগস্ট থেকেই শিয়ালদহ (Sealdah) থেকে কোচবিহারের হলদিবাড়ি পর্যন্ত যাতায়াত করবে দার্জিলিং মেল।

Related articles

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...