Tuesday, June 16, 2026

যেমন কথা তেমন কাজ! বজবজে আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পের উদ্বোধনে অভিষেক

Date:

Share post:

নির্বাচনী প্রচারে ভাঁওতা নয়। শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়। যা বলেন তাই করেন। এবার বজবজবাসীর দীর্ঘদিনের চাহিদার সমাধান করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ যেন স্বপ্নপূরণ। বুধবার আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য কারিগরী দফতর আভিষেকের এই স্বপ্নের প্রকল্পের রূপায়ণ করেছে। যা থেকে উপকৃত হবেন বজবজ-১ ব্লকের মায়াপুর গ্রাম পঞ্চায়েতে এবং বজবজ-২ ও বিষ্ণুপুর-২ অঞ্চলের মানুষজন।

উদ্বোধনের আগে গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন বজবজের বিধায়ক বিধায়ক অশোক দেব, দক্ষিণ ২৪ পরগনার পূর্ত কর্মাদক্ষ জাহাঙ্গির খান, উপস্থিত ছিলেন বজবজ-২’র পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। বরাদ্দ ৫৬৪ কোটি টাকায় গড়ে ওঠা এই আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্প কয়েক লক্ষ গ্রামবাসীর তৃষ্ণা নিবারণ করবে।

আরও পড়ুন- হাসপাতালের “রেফার রোগ’ সারাতে কড়া দাওয়াই স্বাস্থ্য দফতরের

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...